চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েকটি কোভিড হাসপাতালকে নন কোভিডে রূপান্তর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 13, আগস্ট 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্বাস্থ্যমন্ত্রী কোভিড হাসপাতালগুলো নন-कोভিডে রূপান্তর বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস এর প্রকোপ কমে আসায় চলতি মাসেই করোনা ডেডিকেটেড কয়েকটি হাসপাতালকে নন কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভা শেষে সচিবালয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ৮টি বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের জন্য ৩০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে। করোনা সংক্রমণের হার কমে আসায় করোনা চিকিৎসায় বিশেষায়িত কয়েকটি কোভিড হাসপাতালকে নন কোভিড হাসপাতাল করে দেয়া হচ্ছে। চলতি মাসের শেষ দিকে হাসপাতালগুলোকে নন কোভিডে রূপান্তরিত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেহেতু করোনাভাইরাসে প্রকোপ কমে এসেছে এবং গেল কয়েকমাসে অন্যান্য রোগের চিকিৎসা কম হয়েছে তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং বন্ধ হলেও কোনো সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রেস রিলিজের মাধ্যমে তথ্য দেয়া হচ্ছে।’

এর আগে দেশে নতুন করে আর কোনো কোভিড হাসপাতাল চালু করা হবে না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রোগী কমে আসায় এ সিদ্ধান্তের কথা জানায় অধিদপ্তর। এছাড়া করোনা হাসপাতালগুলোতে বিশেষায়িত সেবা বন্ধ করে দেয়ার কথাও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গেল ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ধীরে ধীরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তেই থাকে। তখন সরকার বেশ কয়েকটি হাসপাতালকে করোনা বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করে। তারপর থেকেই এ হাসপাতালগুলো করোনা রোগীদের সেবা দিয়ে আসছিলো।

Tags: করোনাভাইরাসস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

জরুরী ভিত্তিতে মেডিকেল ও বিজনেস ভিসা দিচ্ছে ভারত

Next Post

জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

Next Post
ঢাকায় ট্রাফিক নির্দেশনা ও যানবাহনের জন্য পথনির্দেশনা চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

দুই ফুটবল খেলোয়াড়ের উল্লাস, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি বাদ পড়বে, এমনকিছু ভাবনাতেও আনেননি নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT