চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবিলম্বে ভিসির অপসারণ না হলে কঠোর কর্মসূচী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 পূর্বাহ্ন 02, সেপ্টেম্বর 2015
in অন্যান্য, শিক্ষা
A A

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। বক্তাদের দাবি, অবিলম্বে ভিসির অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অর্ধদিবস কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ, র‌্যালী ও সমাবেশ করেছেন ভিসি বিরোধী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সামনে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ভিসির অপসারণ দাবি করেন। অন্যথায় আগামীকাল কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহবায়ক অধ্যাপক শামসুল আলম বলেন, আজকে আমাদের সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি। পরীক্ষা এর আওতামুক্ত আমাদের অনেক শিক্ষক আছেন পরীক্ষায়, বাকি যারা আমরা ১০০ শিক্ষকের বেশি এসেছি আমরা এখানে সমাবেশ করেছি, আমরা কথা বলেছি এবং এই ভিসি যে মিথ্যা কথা বলেছেন সেটারও প্রমাণ আমরা দেখিয়েছি।

তিনি আরো বলেন, আগামীকাল আমাদের কর্মসূচি হবে ৯ টা থেকে ১ টা পযন্ত প্রতীকি অনশন। এখানে আমরা কালো ব্যাচ ধারণ করবো পরে আমরা আরো কঠোর কর্মসূচি দেবো। আগামীকালের মধ্যে আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার তাকে এখান থেকে নিয়ে যাবেন। তা না হলে আগামীকাল আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।

সমাবেশে শাবিপ্রবির অধ্যাপিকা মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী ইয়াসমীন হক বলেন, উনি যা করেছেন আমাদের শিক্ষকদের উপর তার বিচার চাওয়া কি স্বাভাবিক বিষয় না। এত বড় মিথ্যা কথা বলেছেন উনি ।

উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার ব্যপারে আমি অত্যান্ত উদ্বিগ্ন এবং ব্যথিত। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শিক্ষককের এ অপমান কোনভাবেই মেনে নিতে পারি না। তাই আমি তাৎক্ষনিকভাবে বন্দোবস্ত নিয়েছি। একটি কমিটির মাধ্যমে বিষয়টি জানানোর জন্য এবং প্রক্টর বডির চার জন ছাত্রকে বহিস্কার করা হয়েছে। এ ঘটনার রিপোর্ট পাওয়ার পর আমরা শাস্তির ব্যবস্থা করব। এই বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে চালানোর জন্য আমার যা করা প্রয়োজন তাই আমাকে করতে হবে।

আপনি নিজে কোন সিদ্ধান্ত নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, আইনানুযায়ী বিশ্ববিদ্যালয়ে আমাকেসহ সকল শিক্ষক ছাত্রছাত্রীকে বলা হয়েছে ৬ মাস যেনো আমি এই বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করি। সরকার এটা পর্যবেক্ষন করছে।

সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের যুগ্ন আহবায়ক অধ্যাপক মোস্তাবুর রহমান, শিক্ষক সমিতির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম দীপু সহ অন্যান্যরা।

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি চলছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করেছেন মুহম্মদ জাফর ইকবালের বইয়ের প্রকাশকরা।

দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছে লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ভক্তদের সংগঠন জাফর প্রজন্ম। শিক্ষকদের উপর হামলায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন প্রতিবাদকারীরা।

Tags: ছাত্রলীগ
Previous Post

‘অবিলম্বে ভিসির অপসারণ না হলে কঠোর কর্মসূচী’

Next Post

মাহাথিরকে জিজ্ঞাসাবাদ করবে মালয়েশিয়ান পুলিশ

Next Post

মাহাথিরকে জিজ্ঞাসাবাদ করবে মালয়েশিয়ান পুলিশ

বিমানবন্দরে মালামাল ছিনতাইয়ের ঘটনায় ‍আটক ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT