চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে মালামাল ছিনতাইয়ের ঘটনায় ‍আটক ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 পূর্বাহ্ন 02, সেপ্টেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে সংঘবদ্ধ মালামাল ছিনতাইকারী চক্রের প্রধান শ্যামল এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, শুধু বাইরের লোকজনই নন, ছিনতাইকারী সিন্ডিকেটের সঙ্গে কার্গো কমপ্লেক্সের লোকজনও জড়িত।

গত ১০ আগস্ট দুপুরে শ্যামল বাহিনীর লোকজন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের ভেতরে ঢুকে ছিনিয়ে নিয়েছিলো ৫০ কোটি মুল্যের ১৫টি কার্টুন ভর্তি সামগ্রী । এসময় কাস্টমস কর্মকর্তারা বাধা দিলে তাদেরকে লাঠি দিয়ে মারপিট করে ওই বাহিনীর সদস্যরা। পরের দিন এ ঘটনা নিয়ে বিমান বন্দর থানায় মামলা দায়ের করে কাস্টমস কতৃপক্ষ। ভিডিও ফুটেজ দেখে ছিনতাইকারী চক্রকে ধরতে মাঠে নামে র‌্যাব।

মঙ্গলবার রাতে র‌্যাব-১ এর একটি দল মিরপুর বেনারসী পল্লীতে অভিযান চালিয়ে শ্যামল বাহিনীর প্রধান বদরুল আলম শ্যামল এবং তার দুই সহযোগী ফখরুল আলম প্রিন্স ও আসিফুজ্জামান প্রিন্সকে গ্রেফতার করে।

র‌্যাব-১ এর অধিনায়ক লে.কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, এই শ্যামল মূলত বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে একটি চোরাচালানের সিন্ডিকেট তৈরি করেছে। লে.কর্ণেল তুহিন বলেন, এই দলটির কাস্টমসে বিভিন্ন জায়গায় আনাগোনা রয়েছে। যার সুবাদে তারা কাস্টমসের ভেতরে এবং বাইরে অনেকের যোগসাজসে জোর-জবরদস্তি মুলকভাবে অতীতে এবং বিভিন্ন সময়ে এই ধরনের অনেক সামগ্রী কাস্টমসের বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ না করে, প্রয়োজনীয় ডিউটি এবং কাস্টমস প্রদান না করে বের করে নিয়ে গেছে।

র‌্যাব কর্মকর্তা জানান, কয়েকটি ছিনতাইকারী সিন্ডিকেট দীর্ঘদিন থেকে কার্গো ভিলেজের ভেতর থেকে মালামাল লুট করার পাশাপাশি বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত।

লে.কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, শ্যামলের এই বাহিনীর মতো আরো কয়েকটি বাহিনী এই কাস্টমসে জোর-জবরদস্তি মুলকভাবে প্রয়োজনীয় কাস্টম প্রক্রিয়া সম্পন্ন না করে বিভিন্ন সময়ে এই ধরনের মালামাল নিয়ে যায় বলে আমরা জেনেছি। এবং এদের নিজেদের মধ্যে বিরোধ আছে এবং তারা নিজেরা মারামারি করে গতবছর পাল্টাপাল্টি মামলা করেছিলো।

বিমানবন্দর কেন্দ্রীক অন্য ছিনতাইকারী সিন্ডিকেটের সদস্যদেরও ধরতে অভিযান শুরু করেছে র‌্যাব।

Tags: ছিনতাই
Previous Post

মাহাথিরকে জিজ্ঞাসাবাদ করবে মালয়েশিয়ান পুলিশ

Next Post

গ্যাস-বিদ্যুতের দাম ইস্যুতে মাঠে নামছে ২০ দলীয় জোট

Next Post

গ্যাস-বিদ্যুতের দাম ইস্যুতে মাঠে নামছে ২০ দলীয় জোট

এই ঢেউ সেই ঢেউ অই ঢেউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT