চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতায় বিশ্বনেতারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 16, ডিসেম্বর 2018
in পরিবেশ
A A
জলবায়ু পরিবর্তন-কপ২৪-সমঝোতা-প্যারিস চুক্তি

অবশেষে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অনেকগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছালেন বিশ্বনেতারা। এর ফলে ২০২০ সালে প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর করা সম্ভব হবে।

পোল্যান্ডে জলবায়ু সম্মেলনে (কনফারেন্স অব পার্টিস-কপ২৪) আলোচকরা জলবায়ু চুক্তির বেশকিছু পদক্ষেপ নিয়ে শনিবার সমঝোতায় পৌঁছান। শেষ মুহূর্তে কার্বন মার্কেট নিয়ে আলোচকদের মধ্যে বিবাদ দেখা দিলে বৈঠকের সফল সমাপ্তির আশা হুমকির মুখে পড়ে যায়।

এ কারণেই বৈঠকটি আরও একদিন পিছিয়ে দেয়া হয়, যা অবশেষে শনিবার অনুষ্ঠিত হলো।

আলোচনার মধ্য দিয়ে যেসব নতুন নীতিমালা সম্পর্কে সিদ্ধান্ত হয়েছে সেগুলো সংশ্লিষ্ট দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি রক্ষার বিষয়টি নিশ্চিত করবে বলে বৈঠকে অংশ নেয়া প্রতিনিধিদের বিশ্বাস।

পোল্যান্ডের কাটোউইসের বৈঠকে হয়েছে বলে নতুন এই সমঝোতার নাম দেয়া হয়েছে কাটোউইস সমঝোতা, যার মধ্য দিয়ে প্যারিস জলবায়ু চুক্তিকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা হয়েছে।

কাটোউইস সমঝোতার মূল লক্ষ্য হলো, প্যারিস চুক্তি অনুসারে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি বছরে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার শর্তটি বাস্তবায়ন করা।

কপ২৪ বৈঠকের চেয়ারম্যান মিচাল কুর্তিকা বলেন, ‘প্যারিস চুক্তি বাস্তবায়ন কর্মসূচিকে গুছিয়ে নেয়াটা অনেক বড় একটা দায়িত্ব। এজন্য অনেক বড় পথ পাড়ি দিয়ে এসেছি আমরা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি যেন কেউ বাদ পড়ে না যায়।’

প্যারিস চুক্তিতে সাধারণভাবে তুলনামূলক দরিদ্র দেশগুলোকে কিছুটা ছাড় দেয়া হয়েছে। শুরু থেকেই উন্নয়নশীল দেশগুলোর দাবি, ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রায় তারা যথেষ্ট ভূমিকা না রাখলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতির স্বীকৃতি ও ক্ষতিপূরণ দাবি করে দেশগুলো।

অন্যদিকে এই দায় আইনিভাবে বরাবরই অস্বীকার করে এসেছে উন্নত দেশগুলো। কারণ মেনে নিলে তাদেরকে বড় অংকের বিল শোধ করতে হতে পারে। তারপরও সবাই আশা করেছিলেন, পৃথিবীর অবস্থা বিবেচনা করে এবার একটা ভালো সিদ্ধান্তে আসবেন উন্নত বিশ্বের নেতারা।

গত সপ্তাহে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমিত করার পরামর্শ দিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে গ্রহণ করতে একটি বৈঠক আয়োজিত হয় কপ২৪-এর অংশ হিসেবে। প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধি এখন পুরোপুরি লাগামছাড়া হয়ে গেছে। চলতি সপ্তাহে তা ৩ ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে এগোচ্ছে।

তাই তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্য পূরণে এখন প্রয়োজন তাৎক্ষণিক, সুদূরপ্রসারী এবং নজিরবিহীন পরিবর্তন।

কিন্তু সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রতিনিধিদের হতবাক করে দিয়ে বৈঠকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া এবং কুয়েত ওই প্রতিবেদন মেনে নিতে অস্বীকৃতি জানালো। এজন্যই বৈঠক আরও একদিন পিছিয়ে আলোচনা সাপেক্ষে অবশেষে এ নিয়ে মোটামুটি সমঝোতায় এসেছে সব পক্ষ।

Tags: জলবায়ু পরিবর্তনপ্যারিস জলবায়ু চুক্তি
Previous Post

ইমপ্রেস প্রযোজিত মুক্তিযুদ্ধের আলোচিত ৫ ছবি

Next Post

নোয়াখালীতে জয়নুল আবেদিনের গাড়িতে হামলা

Next Post

নোয়াখালীতে জয়নুল আবেদিনের গাড়িতে হামলা

দেশে লাঠিয়ালদের ভূমিকা মেনে নেওয়া যায় না: ড. কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT