চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুশীলনে চোট পেয়েছেন সাকিব

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
1:20 অপরাহ্ন 16, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে পায়ের আঙুলে চোট পেয়েছেন সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের নেটে বাংলাদেশ অধিনায়ক ব্যাট হাতে নেমেছিলেন সবার আগে। মোহাম্মদ সাইফউদ্দিনের করা ইয়র্কার লেংথের বল আঘাত হানে এ বাঁহাতির বাঁ-পায়ের দ্বিতীয় আঙুলে। সঙ্গে সঙ্গে চলে যান ড্রেসিংরুমে।

চোট গুরুত্বর নয় বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘আশা করি তেমন অসুবিধা হবে না। বরফ দেয়া হচ্ছে। ফিজিও জানিয়েছে যে অসুবিধা হবে না। তারপরও আমরা আরও কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকব, তারপর বোঝা যাবে।’

হাতের আঙুলের চোট কাটিয়ে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরেন সাকিব। তার আগে দুই মাস থাকেন মাঠের বাইরে। নতুন করে পদাঙ্গুলির চোট ভয় ধরিয়ে দিয়েছিল টাইগার শিবিরে। তবে মেডিকেল বিভাগ যেমনটি জানিয়েছে, তাতে এবার চিন্তার কারণ নেই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। সিরিজের পরের দুই ম্যাচ মিরপুরে ২০ ও ২২ ডিসেম্বর।

টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি উইন্ডিজ। ওয়ানডে সিরিজেও সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। লাল-সবুজরা সিরিজ জেতে ২-১ এ। সাফল্যের এই স্রোত যদি টি-টুয়েন্টিতেও প্রবাহিত হয় তাহলে টাইগার ক্রিকেট উঠবে নতুন উচ্চতায়। তিন ফরম্যাট মিলিয়ে কোনো পূর্ণাঙ্গ সিরিজ জয়ের প্রথম স্বাদ পাবে বাংলাদেশ।

২০০৮ সাল থেকে শুরু করে এপর্যন্ত বিভিন্ন দলের বিপক্ষে ১৪টি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। চৌদ্দবারের মধ্যে কখনোই একসঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেটেই সিরিজ জিততে পারেনি টাইগাররা।

Tags: সাকিব আল হাসান
Previous Post

বিএনপির জয়নুল আবদিন ফারুকের গাড়িবহরে হামলা

Next Post

ইমপ্রেস প্রযোজিত মুক্তিযুদ্ধের আলোচিত ৫ ছবি

Next Post
মুক্তিযুদ্ধের ছবি

ইমপ্রেস প্রযোজিত মুক্তিযুদ্ধের আলোচিত ৫ ছবি

জলবায়ু পরিবর্তন-কপ২৪-সমঝোতা-প্যারিস চুক্তি

অবশেষে প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতায় বিশ্বনেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT