চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিমেষ, ভাবনা ও পরমব্রতর ‘ভয়ংকর সুন্দর’ ৪ আগস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:18 পূর্বাহ্ন 10, জুলাই 2017
in বিনোদন
A A
‘ভয়ংকর সুন্দর’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও ভাবনা

‘ভয়ংকর সুন্দর’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় ও ভাবনা

কথা ছিল ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে আসবে অনিমেষ আইচের ছবি ‘ভয়ংকর সুন্দর’। না, আসেনি। গতকাল রোববার বিকালে পরিচালক জানালেন, ৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসবে ‘ভয়ংকর সুন্দর’। এখন সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন অনিমেষ আইচ। প্রযোজনাও করেছেন।

সম্প্রতি ফেসবুকের মাধ্যমে ছবির পরিচালক অনিমেষ আইচ জানান, ১৬ মার্চ ছবিটির ছাড়পত্র হাতে পেয়েছেন তিনি। আর ছবিটি নাকি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

থ্রিলার ধাঁচের গল্প নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় আর ভাবনা। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।

গতকাল রোববার রাতে এসেছে ছবির পোস্টার। গত বছর ৩ ডিসেম্বর ‘ভয়ংকর সুন্দর’ ছবির একটি টিজার প্রকাশ করা হয়। টিজারটি দেখে অনেকেই প্রশংসা করেছেন। এরপর ১ ফেব্রুয়ারি এসেছে ২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলার।

‘ভয়ংকর সুন্দর’ অনিমেষ আইচের দ্বিতীয় ছবি । তার প্রথম ছবি মাহফুজ আহমেদ ও জয়া আহসান অভিনীত ‘জিরো ডিগ্রি’।

‘ভয়ংকর সুন্দর’ ছবির ট্রেলার:

Tags: অনিমেষ আইচপরমব্রত চটোপাধ্যায়ভাবনা
Previous Post

লুইস তাণ্ডবের কাছে হারল কোহলির ‘ক্যারিয়ার সেরা’

Next Post

কমিয়ে ফেলুন সোশ্যাল মিডিয়ার আসক্তি

Next Post
সোশ্যাল মিডিয়ার আসক্তি

কমিয়ে ফেলুন সোশ্যাল মিডিয়ার আসক্তি

ধনঞ্জয়

ধনঞ্জয় কি বিচার পেয়েছিল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT