চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধনঞ্জয় কি বিচার পেয়েছিল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 পূর্বাহ্ন 10, জুলাই 2017
in বিনোদন
A A
ধনঞ্জয়

১৯৯০ সালের ৫ মার্চ। এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গের ধনঞ্জয়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ২০০৪ সালের ১৪ আগস্ট তাঁর ফাঁসি হয়। দীর্ঘ ১৪ বছরের বিচার পর্বে ছিল অনেক বিতর্ক। এই বিতর্ক নিয়েই পরিচালক অরিন্দম শিল তৈরি করেছেন ‘ধনঞ্জয়’ ছবিটি। ছবির ট্রেইলর প্রকাশের পর থেকে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে।

ধনঞ্জয় কি সঠিক বিচার পেয়েছিল কিনা সেই প্রশ্নই আবার তোলার উদ্দেশ্যে ছবিটি তৈরি করেছেন পরিচালক। খুনের ঘটনার কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিলেন না। তাই পরিচালকের মতে, ফাঁসির আদেশের পক্ষে তৎকালীন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ অনুচিত ছিল। সেই সময়ে ধনঞ্জয়কে নিয়ে মিডিয়াতে অনেক মনগড়া তথ্যও প্রকাশ করা হয়েছিল বলে মনে করেন তিনি।

ছবির শুটিং এর বিষয়ে পরিচালক জানান, মার্চ মাসের প্রথমদিকে শুরু হয় ছবির শুটিং। কলকাতা ও কলকাতার বাইরে বিভিন্ন লোকেশনে শুটিং চলেছে একাধিক পর্যায়ে। সবচাইতে কঠিন ছিল ফাঁসির দৃশ্যটি। এই ছবিতে একমাত্র ফাঁসির দৃশ্যতেই ম্যাজিক রিয়েলিজম আছে বলে জানান অরিন্দম। আলিপুরের সেন্ট্রাল জেলের যেই কক্ষে ধনঞ্জয় ছিলেন, সেই কক্ষ ছবির টিম পরিদর্শন করে এসেছে। ছবির জন্য ফাঁসি সম্পর্কেও বিস্তারিত গবেষণা করা হয়েছে বলে জানান তিনি।

১৯৯০ সালে কলকাতার পদ্মপুকুর এলাকার আনন্দ অ্যাপার্টমেন্টের চারতলার ফ্ল্যাটে ১৮ বছর বয়সের আইসিএসই পরীক্ষার্থিনী হেতাল পারেখ খুন হন। বাঁকুড়ার কুলুডিহি গ্রাম থেকে কলকাতায় কাজ করতে আসা ধনঞ্জয় ছিলেন সেই অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী। ঘটনায় অভিযুক্ত করা হয় ধনঞ্জয়কে। তবে বিচারকালীন সময়টাতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। এমনকি ধনঞ্জয়ের ফাঁসির মূহুর্তের শেষ কথা ছিল ‘আমি নির্দোষ!’ অনেকেই এখনও মনে করেন ধনঞ্জয়কে ফাঁসানো হয়েছিল এবং হেতাল পারেখ হত্যাকাণ্ড ছিল একটি ‘অনার কিলিং’।

অরিন্দম শীলের এই ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক সেনকে ৷ ১১ আগস্ট ছবিটি মুক্তি পাচ্ছে।

Tags: অনির্বাণ ভট্টাচার্যঅরিন্দম শীলকৌশিক সেনমিমি চক্রবর্তী
Previous Post

কমিয়ে ফেলুন সোশ্যাল মিডিয়ার আসক্তি

Next Post

রাশিয়ার সঙ্গে কাজ করার এখনই সময়: ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্প-ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থান-পল ক্রেইগ রবার্টস

রাশিয়ার সঙ্গে কাজ করার এখনই সময়: ট্রাম্প

নর্থ কোরিয়া

নর্থ কোরিয়া আমেরিকাকে ঘৃণা করে কেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT