চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটিস্টিকদের জন্য কোরবানি করবেন সুজানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 21, আগস্ট 2018
in বিনোদন
A A

অভিনয়ের বাইরে জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফরের আরেকটি জগৎ আছে। যেখানে নেই গ্লামার, ক্যামেরার ঝলকানি, কিংবা লাইট-অ্যাকশন-কাট; আছে শুধু মানবতা। মানবতার ডাকেই তিনি সমাজের অটিস্টিক-দুস্থদের পাশে দাঁড়ান। কাজ করেন সুবিধাবঞ্চিত মানুষের জন্য। সে ধারাবাহিকতায় ঈদে সেইসব মানুষদের জন্য কোরবানি করবেন সুজানা।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে সুজানা বলেন, গত তিন বছর ধরে আমি অটিস্টিকদের পাশে আছি। প্রতিবার তাদের জন্য কোরবানি দেই, এবারও দিচ্ছি।

রাজধানীর উত্তরার চেশায়ার হোমে ২২ জন অটিস্টিক থাকেন। সমাজের এসব সুবিধাবঞ্চিত মানুষের সেবায়  ২০১৫ সাল থেকে রয়েছেন সুজানা। ঈদ ছাড়াও শুটিং ব্যস্ততা না থাকলে কিংবা দেশ থাকবে অবসর পেলেই প্রতি  শুক্রবার কিছুটা সময় তাদের সঙ্গে কাটান তিনি। আজ (মঙ্গলবার) সন্ধ্যার সেখানে হজের রোযার জন্য ইফতারও করবেন।

এবিষয়ে সুজানা বলেন, তাদের বাবা-মা, ভাই-বোন নেই! তাদের নামে কোরবানি দেওয়ার মতোও কেউ নেই। তারাও মানুষ। তাদেরও মন চায় ঈদের আনন্দ পেতে। আমার তো সবই আছে। আমি আবার বাবার কথা চিন্তা করেই তাদের জন্য কোরবানি দেই।

তিনি আরও বলেন, আমার যেমন সামর্থ্য আছে, সেভাবে আমি তাদের জন্য কোরবানি দেই। বছরের বিশেষ দিনগুলো তাদের সঙ্গে কাটাই। আমি তাদের আমার পরিবারের একটা অংশ মনে করি। অটিস্টিক মানুষগুলো আমাকে খুব পছন্দ করে। আমি যখন তাদের সঙ্গে দেখা করে চলে আসতে চাই তারা আমাকে আসতে দিতে চায় না।

সুজানা মনে করেন, অটিস্টিক হলেও তারা আমাদের মতো মানুষ। সে কারণে সমাজের সকল শ্রেণির মানুষের উচিত তাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এমনকি আমাদের মিডিয়াতে অনেক বড় বড় তারকা আছেন, যারা সামান্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই সেসব সুবিধাবঞ্চিত মানুষগুলো হাসিমুখে বাঁচতে পারবে।

একমাস দুবাই ও লন্ডন ঘুরে দুদিন আগে দেশে ফিরেছেন সুজানা। সে সফর সর্ম্পকে তিনি জানালেন, এবার লম্বা সময় দেশে থাকবেন। আগের মতো শুটিংয়ে মনোযোগী হবেন। পাশাপাশি নিজের ফ্যাশন হাউজ প্রতিষ্ঠান সুজানাস ক্লোজেট এও সময় দেবেন।

Tags: কোরবানি ঈদসুজানা জাফরসুজানাস ক্লোজেট
Previous Post

জামিন পেলেন অভিনেত্রী নওশাবা

Next Post

মার্কিন থিংকট্যাংক হ্যাকের রুশ চেষ্টা রুখে দেয়ার দাবি মাইক্রোসফটের

Next Post

মার্কিন থিংকট্যাংক হ্যাকের রুশ চেষ্টা রুখে দেয়ার দাবি মাইক্রোসফটের

রোহিঙ্গা ক্যাম্পে কোরবানির মাংস দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT