চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে কোরবানির মাংস দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:48 অপরাহ্ন 21, আগস্ট 2018
in কক্সবাজার, জনপদ
A A

ঈদুল আজহার দিন রোহিঙ্গাদের খাবারের তালিকায় মাংস রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে মাঠে কাজ করছে কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা।

গত বছরের ঈদুল আজহার সময় রোহিঙ্গাদের জীবন সংশয়ে ছিল। প্রাণ বাঁচাতে তারা আশ্রয় নিয়েছিল বন-জঙ্গল, পাহাড়, আর ধানক্ষেতে। নিজ দেশের সেনাবাহিনীর হাত থেকে জীবন ও সম্ভ্রম বাঁচাতে মাইলের পর মাইল হেটে, ছোট ডিঙ্গিতে করে উত্তাল সাগর পাড়ি দিয়ে কিংবা সাতরে নদী পার হয়ে এপারে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা।

সেসময়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই বাস্তুহারা জনগোষ্ঠী হিসেবে উখিয়া আর টেকনাফে আশ্রিত রয়েছে মিয়ানমারের ১২ লাখ রোহিঙ্গা। এরপর কেটে গেছে এক বছর। আবারো দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ।

জেলা প্রশাসন সূত্র জানায়, উখিয়া ও টেকনাফের প্রায় ৫ হাজার একর বনভূমি উজাড় করে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে সরকার। বিভিন্ন দাতা ও সেবা সংস্থার সহযোগিতায় তাদের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এবার উদ্যোগ নেওয়া হয়েছে তাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দেওয়ার। এই লক্ষ্যে ৩০টি ক্যাম্পের এক লাখ ৯৫ হাজার রোহিঙ্গা পরিবারকে কোরবানির মাংস দেওয়া ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, শুধু রোহিঙ্গা নয়, রোহিঙ্গা আশ্রয় দিতে গিয়ে ক্ষতির মুখে পড়া স্থানীয় দরিদ্র পরিবারগুলোতেও আমরা কোরবানির দিন পশুর মাংস বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। এজন্য প্রায় ১০-১২ হাজার গবাদিপশু প্রয়োজন । দাতা ও এনজিও সংস্থার প্রতিনিধিদের সাথে এ ব্যাপারে আলাপ হয়েছে।

তিনি আরো বলেন, মাংস সরবরাহ ও বিতরন মনিটরিং করতে জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা প্রশাসক ছাড়াও রয়েছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা (আরআরআরসি), উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও উখিয়া থানার ওসি।

সরকারের এমন সিদ্ধান্তে খুশি আশ্রিত রোহিঙ্গারা।

এ বিষয়ে কুতুপালং সরকারি বনভূমিতে আশ্রয় নেয়া প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বসতির বিভিন্ন ব্লকের মাঝি (নেতা) আবু ছিদ্দিক, অাবুল কালাম, সৈয়দ অালম, নুর কামাল বলেন, ২০১২ সাল থেকে এখানে রয়েছি। কিন্তু অবৈধভাবে অবস্থান করায় এতদিন কোন সহযোগিতা পাইনি। তবে গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের বর্বরতার পর পুরনো নতুন সব রোহিঙ্গাই তালিকাভুক্ত হয়েছি। এরপর থেকে সরকারিভাবে সবধরণের সহযোগিতা পেয়ে আসছি আমরা। এবার সরকার কোরবানির ঈদে রোহিঙ্গাদের জন্য আলাদাভাবে পশু কোরবানির ব্যবস্থা করছে জানতে পেরেছি। মনে হচ্ছে, আশ্রিত জীবনে এবারই প্রথম রোহিঙ্গারা ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে পারবে।

শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম বলেন, ২০ আগস্ট রাত ১১টা পর্যন্ত ৬ হাজার গরু ত্রাণ হিসেবে পেয়েছি। রোববার আরো হাজার তিনেক পাওয়া যাবে বলে আশা করছি। যা পাওয়া যাবে সেসব গবাদি পশুর মাংস প্যাকেটজাত করে বন্টন করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, যত পশু উপহার হিসেবে পাওয়া যাবে। তার ২৫ ভাগ স্থানীয়দের জন্য ও বাকিগুলো রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে।

তিনি আরো বলেন, প্রতিটি পরিবার যাতে অন্তত ঈদের দিন মাংস খেতে পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে।

Tags: ঈদ উল আহজারোহিঙ্গা
Previous Post

মার্কিন থিংকট্যাংক হ্যাকের রুশ চেষ্টা রুখে দেয়ার দাবি মাইক্রোসফটের

Next Post

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

Next Post
ঈদ

আওয়ামী লীগ নেতারা কে কোথায় ঈদ করবেন

আসছে তানজিনা রুমার নতুন গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT