চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজার্সির শ্রোতা-ভক্তদের মুখে অ্যাশেজের গান, আপ্লুত ইভান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 29, আগস্ট 2023
in বিনোদন
A A
একজন কমেডিয়ান মঞ্চে পারফর্ম করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। এর দলনায়ক জুনায়েদ ইভান বর্তমানে আছেন আমেরিকায়। সম্প্রতি বাংলাদেশ-আমেরিকান স্পোর্টস লিগের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে নিউজার্সিতে তিনি। 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্টেডিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইভানকে স্বাগত জানান স্টেডিয়াম ভর্তি দর্শক। সেখানেও নিজের শ্রোতা-ভক্তদের মুখে অ্যাশেজের গান শুনতে পেরে আপ্লুত হয়ে পড়েন ইভান নিজেও।

এ সময় উপস্থিত ছিলেন আমেরিকার নিউজার্সি’র মেয়র মাইকেল জনসন, কেমডেনের মেয়র নাজমা রহমান, কাউন্সিলর ফরিদ উদ্দিন, এসআরএই টিভির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আহমেদ সহ আরও অনেকে।

বাংলাদেশ আমেরিকান স্পোর্টস কাউন্সিল আয়োজিত এ টুর্নামেন্টে এবার অংশ নেয় ১৬টি দল। যার ফাইনাল খেলায় উপস্থিত হয়ে টস করে ম্যাচ উদ্বোধন করেন ইভান। খেলা শেষে বিজয়ী যুব সংঘের হাতে তুলে দেন টুর্নামেন্টের কাপ। এ সময় ইভানের হাতে তুলে দেয়া হয় সম্মানসূচক বিশেষ ‘সিটি অব পিটারসন’ স্বীকৃতি সনদ।

জুনায়েদ ইভান বলেন, “কনসার্টের জন্য তো আসা হয়ই, কিন্তু এবার ব্যতিক্রমী এ আয়োজনে উপস্থিত হয়ে দারুণ সম্মানিত বোধ করছি। এখানে বাংলা কমিউনিটি স্ট্রং। তারা একতাবদ্ধ হয়ে অনেক ভালো করছে সবক্ষেত্রে। এটা আমাদের প্রত্যেকের জন্যই অনুপ্রেরণাদায়ক। তারা দারুণ সম্মানিত করেছেন তারা আমাকে। মেয়র মহোদয় আমাকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছেন। যা আমার সংগীত জীবনের জন্য একটি অনন্য প্রাপ্তি হিসেবে থাকবে।”

২৬ আগস্ট ইভানের হাতে তুলে দেয়া হয় সম্মাননা সনদ। মূলত দেশ-বিদেশের স্বনামধন্য শিল্পীদের দেয়া হয় এ সনদ। তাতে লেখা ছিল- “সিটি অব পিটারসনের বিশেষ স্বীকৃতি। বাংলাদেশের একজন সংগীতশিল্পী হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে বিশেষ ভূমিকা রাখার জন্য পুরস্কার হিসেবে এই সনদ দেয়া হল।”

সর্বশেষ চলতি বছরের জুন মাসে প্রকাশিত হয় অ্যাশেজের নতুন গান ‘কলকাতা শহরে’। সদ্য প্রয়াত ভারতের বাংলা রক ব্যান্ড মহিনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা তাপস বাপি দাসকে উৎসর্গ করা হয় তাদের এ গানটি। ইভান জানান, ৪ সেপ্টেম্বরে দেশে ফিরেই বেশ কিছু কনসার্টে অংশ নেবেন তিনি ও তার ব্যান্ড অ্যাশেজ।

Tags: অ্যাশেজউদ্বোধনকনসার্টখেলাগানজুনায়েদ ইভানব্যান্ডসনদসিনেমা
Previous Post

‘দ্রব্যমূল্য বৃদ্ধির পাগলা ঘোড়ার লাগাম টানতে প্রধানমন্ত্রীর নির্দেশ’

Next Post

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

Next Post
জাপানে ভূমিকম্পের সময়ের সিগন্যালের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

Smiling young man and woman standing outdoors with green foliage background. Channel i News - চ্যানেল আই নিউজ

কেবল পাকিস্তানে নয়, বিশ্ব ক্রিকেটেও এটাই প্রথম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT