চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুবিনের মৃত্যু ঘিরে উঠেছে যে প্রশ্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
জুবিনের ছবি, তিনি সানগ্লাস ও রঙিন টুপি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন খ্যাতনামা ভারতীয় গায়ক জুবিন গার্গ। মূলত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। যেখানে অনুষ্ঠানের আয়োজকদের গাফিলতির অভিযোগও উঠে আসছে।

এমনকি তার মৃত্যুর পর উঠেছে নানান প্রশ্ন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, জুবিন গার্গ লাইফ জ্যাকেট ছাড়া সাঁতারের সময় ডুবে যান। তিনি জানান, ইয়টের ক্রু এবং লাইফগার্ডরা বারবার তাকে লাইফ জ্যাকেট পরতে বলেছিলেন।

হিমন্ত বিশ্ব শর্মার কথায়, ১৮ জনের একটি দল ইয়টে ভ্রমণে বের হয়েছিল। এর মধ্যে ছিলেন গায়ক জুবিন গার্গও। প্রথমে তিনি লাইফ জ্যাকেট পরলেও কয়েক সেকেন্ড পর সেটি খুলে ফেলেন। কারণ হিসেবে বলেন, জ্যাকেটটি বড় হওয়ায় সাঁতারে অসুবিধা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তাকে সমুদ্রের পানিতে ভাসতে দেখা যায়। লাইফগার্ডরা দ্রুত তাকে উদ্ধার করে সিপিআর দেয়ার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সিঙ্গাপুরের ভারতীয় হাইকমিশনার শিশপক আম্বুলে এই তথ্য মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন।

এদিকে জুবিন গার্গের মৃত্যুতে ভারতের সাংস্কৃতিক জগতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলিউড ও ভারতীয় সংগীত জগতের বহু তারকা। তাদের মধ্যে রয়েছেন যেমন প্রীতম, আদিল হুসেন, বিশাল দাদলানি, ও আরমান মালিক।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে গভীর শোক জানিয়ে লিখেছেন,“আজ আসাম তার অন্যতম প্রিয় সন্তানকে হারাল। কীভাবে জুবিনকে বর্ণনা করব, বুঝতে পারছি না। তিনি অনেক তাড়াতাড়ি চলে গেলেন, এই বয়সে তাঁর চলে যাওয়ার কথা নয়। জুবিনের কণ্ঠে ছিল এক অদ্ভুত শক্তি, যা মানুষকে উদ্দীপিত করত, তাঁর সংগীত সরাসরি হৃদয়ে নাড়া দিত। তিনি এক শূন্যতা তৈরি করে গেলেন, যা কখনো পূর্ণ হবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাঁকে আসামের সাংস্কৃতিক আইকন হিসেবে মনে রাখবে, তাঁর কাজ অনুপ্রেরণা যোগাবে অসংখ্য শিল্পীকে।”- দ্য ইকোনোমিক টাইমস

Tags: আসামজুবিন গার্গবলিউডসিঙ্গাপুরসিনেমা
Previous Post

৭১ সালের জন্য ক্ষমা চাইতে দেশটির সরকারকে অনুরোধ পাকিস্তানি ব্যবসায়ীদের

Next Post

সাতক্ষীরায় পাওয়ার গ্রিড স্টেশনে আগুন, জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Next Post
সাতক্ষীরায় পাওয়ার গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় পাওয়ার গ্রিড স্টেশনে আগুন, জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুদানের মসজিদে ড্রোন হামলার ছবি, ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানের মসজিদে ড্রোন হামলায় ৭৮ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT