চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে পাঠাগার ছড়িয়ে দিতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ুক এই পাঠাগার। শিশু-কিশোরদের মধ্যে গড়ে উঠুক বই পড়ার অভ্যাস।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম নিয়ে লেখা বইগুলো শিশু-কিশোরদের আরও বেশি অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ছোটদের মধ্যে ন্যায়পরায়ণতা, নিষ্ঠা ও সততার চর্চা গড়ে উঠলে এর প্রতিফলন বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে দেখা যাবে।

জুবাইদা রহমান আরও বলেন, বই ও পাঠাগারকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করা জরুরি। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা আরও শক্তিশালী হবে।

বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

Tags: জিয়াউর রহমান ফাউন্ডেশনডা. জুবাইদা রহমান
Previous Post

ডিজিটাল ডিটক্স সত্যিই কাজ করে, নাকি এটাও নতুন ট্রেন্ড?

Next Post

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিনে চ্যানেল আই’র বিশেষ আয়োজন

Next Post

কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিনে চ্যানেল আই'র বিশেষ আয়োজন

রাজধানীতে হকারদের জন্য নতুন সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT