চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ কোটি ডলারে নির্মিত ছবির আয় ১৭০ কোটি ডলার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 22, জানুয়ারি 2026
in বিনোদন
A A

বিশ্বজুড়ে বক্স অফিসে ১৭০ কোটি ডলার আয় করে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা হিসেবে রেকর্ড গড়লো ‘জুটোপিয়া ২’। এটি ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ইনসাইড আউট ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। আগের রেকর্ডধারী ওই সিনেমাটি আয় করেছিল ১৬৯ কোটি ডলার।

বিশ্ব বক্স অফিসের ইতিহাসে সব ধরনের সিনেমার তালিকায় ‘জুটোপিয়া ২’ এখন নবম সফল সিনেমা। এর আগে রয়েছে ‘অ্যাভাটার’, ‘টাইটানিক’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’-এর মতো ব্লকবাস্টার সব ছবি।

তবে ‘জুটোপিয়া ২’ হলিউডে রেকর্ড গড়লেও বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা কিন্তু এটি নয়। সেই মুকুট এখনো চীনের ‘নে ঝা ২’-এর দখলে। গত বছর মুক্তি পাওয়া ওই সিনেমাটি আয় করেছিল ২২০ কোটি ডলার!

২০১৬ সালের হিট সিনেমা ‘জুটোপিয়া’-এর সিক্যুয়েল হলো এই ‘জুটোপিয়া ২’। গত নভেম্বরে মুক্তি পাওয়া এই সিনেমার বাজেট ছিল আনুমানিক ১৫ কোটি ডলার!

সিনেমার গল্পে দেখা যায়, খরগোশ পুলিশ অফিসার জুডি হপস (কণ্ঠ দিয়েছেন জিনিফার গুডউইন) এবং তার সঙ্গী ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ড (জেসন বেটম্যান) আবার এক হয়েছে। এবার তাদের মিশন হলো গ্যারি ডি’স্নেক (কি হুই কুয়ান) নামের এক রহস্যময় সরীসৃপকে খুঁজে বের করা।

ডিজনি এন্টারটেইনমেন্টের কো-চেয়ারম্যান অ্যালান বার্গম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘এই মাইলফলকটি সবার আগে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সেই ভক্তদের, যাদের উৎসাহ এটি সম্ভব করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের নির্মাতাদের নিয়ে ভীষণ গর্বিত। ‘জুটোপিয়া ২’ একটি অসাধারণ অর্জন। যারা সিনেমাটিকে জীবন্ত করে তুলেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’

যুক্তরাষ্ট্রে ‘থ্যাঙ্কসগিভিং’ উপলক্ষে মুক্তির সময়ই সিনেমাটি অ্যানিমেটেড ছবির ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ডের রেকর্ড গড়েছিল। এ ছাড়া হলিউডের অ্যানিমেটেড সিনেমা হিসেবে এটিই সবচেয়ে দ্রুত বিশ্বজুড়ে ১০০ কোটি ডলার (৭৫ কোটি পাউন্ড) আয়ের মাইলফলক স্পর্শ করেছে।

Previous Post

সংস্কার ও বিচারের পর নির্বাচনের পথে নতুন বাংলাদেশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

Next Post

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৮৯১ জন কোটিপতি, ২৭ জন শতকোটির বেশি

Next Post

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৮৯১ জন কোটিপতি, ২৭ জন শতকোটির বেশি

বিয়ে নয়, আমরা যাপনে বিশ্বাসী: আমির খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT