চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার বার মনে হচ্ছে আজ ঈদ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 25, জুন 2022
in তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
বাংলাদেশের নারী সাংবাদিক চ্যানেল আই অনলাইনের জন্য ছবি তোলার সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলে গেল স্বপ্নের দুয়ার। বাধা-বিপত্তি উপেক্ষা করে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে অবসান হলো দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের অপেক্ষার। সেতু উদ্বোধন ঘিরে এদিন দুই প্রান্তের মানুষের উচ্ছ্বাস দেখার মতো! সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই উচ্ছ্বাস দৃশ্যমান।

সাধারণ মানুষের পাশাপাশি পদ্মা সেতুর উদ্বোধনে শোবিজ অঙ্গনের মানুষেরাও এই আনন্দে সামিল হচ্ছেন। বিশেষ করে যেসব তারকাদের বাড়ি যেতে পাড়ি দিতে হতো প্রমত্ত পদ্মা, তাদের কাছে পদ্মা সেতু একটি স্বপ্ন পূরণের নাম! তেমনই একজন নাট্যকার, নির্দেশক জিনাত হাকিম।
পদ্মা সেতু উদ্বোধনের দিনে তিনি আবেগাপ্লুত। শৈশবের স্মৃতি মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করেছেন নিজের অনুভূতির কথা। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য তা হুবুহু তুলে ধরা হলো:

এখনো মনে হয় দৃশ‍্যটি ছিল ঘুমের মাঝে দেখা কোন স্বপ্ন! মা কাঁদছেন। কারণ আমাদের নানা মারা গেছেন। গভীর রাতে অনন‍্যোপায় হয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে মা ও তার ভাইবোনদের মৃত বাবাকে শেষ দেখার আশায় নৌকায় পদ্মাপাড়ি দেয়া। আমি এতই ছোট ছিলাম যে স্মৃতিতে রাতের গভীর অন্ধকার ও নৌকায় আছড়ে পড়া ঢেউয়ের পানি আর মায়ের কান্না, এছাড়া কিছুই মনে করতে পারি না। তাই নিজের কাছেই মনে হয় ওটা কি ঘুমে দেখা কোন দুঃস্বপ্ন!

আজও সেই রাতে প্রমত্ত পদ্মার ভয়াবহরূপ স্মৃতি হয়ে আছে। বার্ষিক পরীক্ষা শেষে প্রতি বছর আব্বা আমাদের নিয়ে যেতেন নাড়ির টানে প্রিয় ফরিদপুর। চাচাতো বোন জেসমিন নদীর ঢেউ আতঙ্ক দেখে একদিন বলেছিল যদি পদ্মা নদীতে একটা ব্রিজ হতো ফরিদপুর টু ঢাকা রিকশায় চলে যাব। এই গল্পটা আমাদের কাছে আষাঢ়ে গল্পের মত একটি মজার হাসির গল্প হয়ে গিয়েছিল। আজ আর সেটা গল্প বা কোন দুঃস্বপ্ন নয়! আজ স্বপ্ন পূরণের দিন! স্বপ্নের পদ্মা সেতু! আমাদের প্রাণে খুশীর জোয়ারের বন‍্যা!

খরস্রোতা নদীর বুকে আমাদের অহংকার! পদ্মাসেতু! স্থাপত‍্যশিল্পের অপরূপ সৌন্দর্য্য নিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশের এক গৌরবগাঁথার ইতিহাস পদ্মাসেতু! স্বপ্ন বাস্তবায়নের কাণ্ডারী স্বপ্নদ্রষ্টা মহিয়সী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসা। দীর্ঘজীবন হোক আপনার।

আব্বার কথা মনে পড়ছে। আহারে কত কষ্ট করে আমাদের নিয়ে যেতেন তার শৈশবের কাছে। আজ এই সেতুর উদ্বোধনের দিনে বেঁচে থাকলে নিশ্চয়ই ছুটে যেতেন সেতুর কাছে! আমাদের স্বপ্নের পদ্মা সেতু! বার বার মনে হচ্ছে আজ ঈদ!

Tags: আজিজুল হাকিমজিনাত হাকিমনাট্যকারনির্দেশকপদ্মা সেতুপদ্মাসেতুলিড বিনোদন
Previous Post

যতদিন পদ্মা সেতু থাকবে, ততদিন শেখ হাসিনা নামটি উচ্চারিত হবে: কাদের

Next Post

হত্যা মামলার প্রধান আসামীকে কুপিয়ে হত্যা

Next Post
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা মামলার প্রধান আসামীকে কুপিয়ে হত্যা

বাংলাদেশের সাংস্কৃতিক দল রাস্তায় হাঁটছে, সবাই হাসছে ও আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT