চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ে পারল না, বিশ্বকাপে উগান্ডা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 30, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
জিম্বাবুয়ে ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, বিশ্বকাপের ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপেও বাছাই উৎরাতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে। অন্যদিকে রুয়ান্ডাকে হারিয়ে ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে উগান্ডা। বাছাই পেরোনো এ অঞ্চলের অন্য দলটির নাম নামিবিয়া।

নামিবিয়ার উইন্ডহকে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়া উগান্ডা প্রতিপক্ষ রুয়ান্ডাকে মাত্র ৬৫ রানে অলআউট করে। ৬৬ রানের জয়ের লক্ষ্যে নেমে মাত্র ৮.১ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় দলটি। সাথে নিশ্চিত হয় বিশ্বকাপের টিকিটও।

জিম্বাবুয়ের দুর্দশা চলছেই, ২০১৯ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টুয়েন্টিতেও টিকিট কাটতে ব্যর্থ হল দলটি। ২০২১ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেনি জিম্বাবুয়ে। কারণ ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা চলছিল আইসিসির। তৃতীয় ম্যাচে তারা উগান্ডার কাছেও হেরেছে।

উগান্ডা ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী জুনে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ২০২৫ সালে পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবে না জিম্বাবুয়ে। নামিবিয়ার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করেছিল দলটি।

Tags: উগান্ডাওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়েস্ট ইন্ডিজজিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নামিবিয়ামার্কিন যুক্তরাষ্ট্ররুয়ান্ডালিড স্পোর্টস
Previous Post

২৪ ঘণ্টায় ৮ যানবাহনে আগুন

Next Post

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

Next Post
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

রওশন এরশাদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পছ‌ন্দের প্রার্থীদের মনোনয়ন না দেয়ায় মনোনয়নপত্র নেন‌নি রওশন এরশাদ: চুন্নু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT