চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের কোচিং ছাড়লেন ক্লুজনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 পূর্বাহ্ন 08, অক্টোবর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
জিম্বাবুয়ের কোচ ক্লুজনারের ছবি, ক্রিকেট দলের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার জিম্বাবুয়ের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের মিশন শুরুর দুই সপ্তাহের কম সময় বাকি থাকতে ক্লুজনার তার দায়িত্ব ছাড়লেন।

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)’র সঙ্গে পারস্পরিক চুক্তিতে পৌঁছানোর পর ক্লুজনার তার পদ থেকে সরে দাঁড়ান। বিবৃতিতে জেডসি বলেছে, ক্লুজনারের এজেন্ট জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার ইচ্ছা থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

জেডসি’র ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, আমাদের সঙ্গে থাকাকালীন সময়ে ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে আমাদের সাহায্য করাসহ সব কিছুর জন্য আমরা ল্যান্সের (ক্লুজনার) কাছে কৃতজ্ঞ।

দুর্ভাগ্যবশত, অন্য কোথাও তার প্রতিশ্রুতির কারণে তিনি আমাদের সঙ্গে পুরো মেয়াদে দায়িত্ব চালিয়ে যেতে পারেননি। আমরা তার চুক্তিটি বাতিল করার বিষয়ে সম্মত হয়েছি। এতে উভয় পক্ষেরই সর্বোত্তম স্বার্থে ছিল। তার নতুন চেষ্টা ব্যাপারে আমরা তাকে শুভকামনা জানাই।

৫১ বর্ষী সাবেক প্রোটিয়া ক্রিকেটার এ বছরের মার্চে জিম্বাবুয়ে কোচিং প্যানেলে পুনরায় যোগদান করেছিলেন, এর আগে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি দলটির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডে বি গ্রুপের অংশ নেবে জিম্বাবুয়ে। এখান থেকে শীর্ষ দুটি দল সুপার-১২ পর্বে উঠবে। আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর।

আগামী ১০ জানুয়ারিতে সাউথ আফ্রিকায় শুরু হতে যাওয়া ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ক্লুজনার।

Tags: ক্লুজনারজিম্বাবুয়েজেডসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২লিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

‘ছাত্রলীগের ধাওয়া থেকে বাঁচতে গিয়ে’ দুর্ঘটনায় ৩ কলেজছাত্রের মৃত্যু

Next Post

কাতার বিশ্বকাপের আগে ইনজুরিতে মেসি

Next Post
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর ফুটবলার মেসি ইনজুরিতে আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের আগে ইনজুরিতে মেসি

বাংলাদেশের একজন নারী সাংবাদিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে মাসা আমিনি হত্যার প্রতিবেদন প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT