চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়াকে মাটিতে নামাল জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাট হাতে মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের দুই ম্যাচে অজিদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। কিন্তু তৃতীয় ওয়াডেতে অন্যরকম জিম্বাবুয়েকে দেখল ক্রিকেট বিশ্ব। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়ল রেগিস চাকাভার দল।

টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে শনিবার অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। ৫ উইকেট নিয়ে সফরকারীদের জয়ের নায়ক রায়ান বার্ল।

যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ বছর পরে জিতল জিম্বাবুয়ে। তবে ঐতিহাসিক এই জয়ের পরেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে রোডেশিয়ানরা।

শুরুতে ব্যাটিং করে আগের দুই ওয়ানডেতে ভালো সংগ্রহ পায়নি জিম্বাবুয়ে। তাই শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। অধিনায়ক রেগিস চাকাভার সে সিদ্ধান্ত যে সঠিক, সেটা প্রমাণ করতে অবশ্য খুব বেশি সময় নেননি এনগারাভা-ইভান্সরা।

৫ রানে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে প্রথম আঘাতটা হানেন রিচার্ড এনগারাভা। পরের ওভারে স্টিভেন স্মিথকে এলবিডব্লিউ করেন ভিক্টর নায়ুচি। অ্যালেক্স ক্যারে ও মার্কাস স্টোয়িনিস দুজনকেই উইকেটরক্ষকের ক্যাচ বানান ব্রাড ইভান্স। টিকতে পারেননি ক্যামেরন গ্রিনও।

৭২ রানে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন লজ্জার মুখে, তখনও একপাশ আগলে ব্যাটিং করে যাচ্ছিলেন ডেভিড ওয়ার্নার। ষষ্ঠ উইকেটে ম্যাক্সওয়েলকে নিয়ে গড়েন ৫৭ রানের জুটি। তবে শেষরক্ষা হয়নি তাতে। ১৯ রান করে ম্যাক্সি রায়ান বার্লের বলে আউট হলে আবারও ভেঙে পড়ে পড়ে অস্ট্রেলিযার ব্যাটিং লাইন।

রায়ান বার্লের ১৪১ রানে থামে অজিদের প্রথম ইনিংস। ১৪ চার ও ২ ছয়ে অস্ট্রেলিয়ার এক-তৃতীয়াংশ রান করেছেন ওয়ার্নার। ৯৬ বলে ম্যাচের সর্বোচ্চ ৯৪ রান করে তিনি আউট হয়েছেন বার্লের বলে ক্যাচ দিয়ে।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুই পায় জিম্বাবুয়ে। জশ হ্যাজেলউডের আউটসুংয়ে ৩৮ রানে ভাঙে সফরকারীদের উদ্বোধনী জুটি। ২৫ বলে ১৯ রান করে ফিরে যান তাকুওয়ানাশে কাইতানো।

এরপর ৩৯ রানের ব্যবধানে আরও ৪ উইকেট হারিয়ে আবারও হারের শঙ্কা পড়ে যায় সফরকারীরা। তবে ছোট লক্ষ্যে দলকে পথ হারাতে দেননি রেগিস চাকাভা। ৭২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক নিজেই।

অস্ট্রেলিয়ার হয়ে তিন উইকেট নিয়েছেন জশ হ্যাজেলউড। একটি করে উইকেট গেছে মিচেল স্টার্ক, গ্রিন, স্টইনিস এবং অ্যাস্টন অ্যাগারের জুলিতে।

Tags: ওয়ার্নারবার্ললিড স্পোর্টস
Previous Post

আগস্ট মাসে সড়কে নিহত ৫১৯ জন

Next Post

২০০ কোটির প্রতারণা মামলা, জ্যাকুলিনের পর বিপাকে নোরা

Next Post
নোরা হালকা পোশাকে সুন্দরভাবে মডেলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০ কোটির প্রতারণা মামলা, জ্যাকুলিনের পর বিপাকে নোরা

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্বে লারা, ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্বে লারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT