চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সূচি প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 08, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় তখন সিরিজটি স্থগিত করা হয়েছিল। এবার গড়াতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটি। আগামী এপ্রিলে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।

শনিবার বিবৃতিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দুটি ম্যাচই গড়াবে ঢাকার বাইরে। আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। গত বছর জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে শুধু ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

২০২০ সালে টেস্ট খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

এখন পর্যন্ত দুদল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। ৮ জয়ের বিপরীতে ৭টিতে হেরেছে বাংলাদেশ। বাকি তিনটি ড্র। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয় শেষ টেস্ট জিতেছিল ২০১৮ সালে।

Tags: জিম্বাবুয়েটেস্টবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টসসিলেট
Previous Post

আন্তর্জাতিক নারী দিবসে শ্রীমঙ্গ‌লে চা শ্রমিকদের র‍্যালি

Next Post

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বার্তা ডিএমপি কমিশনারের

Next Post
DMP Commissioner addresses press on security and law enforcement issues. Channel i News - চ্যানেল আই নিউজ

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বার্তা ডিএমপি কমিশনারের

অফিসে হামলা-লুটের ঘটনায় কারাগারে থাকা ব্যক্তির হাত দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে হামলা-লুট: বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT