চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুল্ডারের রেকর্ডময় ম্যাচে ইনিংস ও ২২৬ রানে জয় প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 অপরাহ্ন 08, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পরে জিম্বাবুয়ে সফরেও অপ্রতিরোধ্য সাউথ আফ্রিকা। দুই ম্যাচের টেস্টে সিরিজের প্রথমটিতে ৩২৮ রানে জয়ের পর দ্বিতীয়টিতেও ধারাবাহিক প্রোটিয়ারা। ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডারের রেকর্ড গড়া ৩২৭ রানে ভর করে প্রথম ইনিংসে ৬ শতাধিক রানের পাহাড়সম সংগ্রহ পায় সফরকারী দল। আর তাতেই বিধ্বস্ত জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের ইনিংস ও ২২৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা।

বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাটে নেমে ১১৪ ওভারে ৫ উইকেটে ৬২৬ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। জবাবে নেমে প্রথম ইনিংসে নেমে ৪৩ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলোঅন এড়াতে না পারায় দ্বিতীয় ইনিংসে নামে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের দ্বিতীয় ইনিংস থামে ২২০ রানে।

১ উইকেটে ৫১ রানে তৃতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। তবে দিনের খেলার দুই সেশন শেষের আগেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ব্যাটারদের মধ্যে ৫৫ রান করেন নিক ওয়েলচ। ক্রেগ আরভিন ৪৯ রান এবং কাইতানো করেন ৪০ রান।

দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া বোলারদের মধ্যে কোরবিন বোশ ৪ উইকেট নেন। সেনুরান মুথুসামী নেন তিন উইকেট। কোডি ইউসুফ উইকেট নেন দুটি।

এর আগে টসে হেরে ব্যাটে নেমে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। মুল্ডারের ৩৬৭ রানের পাশাপাশি ডেভিড বেডিংহ্যামের ব্যাট থেকে এসেছে ৮২ রান। ৭৮ রান করেন লুইন ড্রে প্রিটোরিয়াস। এছাড়া কাইল ভেরেইনা করেন ৪২ রান।

রোডেশিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন তানাকা চিভাঙ্গা ও কুন্দাই মাটিগিমু।

জবাবে নেমে রোডেশিয়ানরা ৪৩ রানে ১৭০ রানে থামে। সর্বোচ্চ ৮৩ রান আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে। বাকিদের মধ্যে ২৫ রান করেন ওয়েসলি মাধেভেরে।

প্রোটিয়াদের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন প্রেনেলান সুবরায়েন। উইয়ান মুল্ডার ও কোডি ইউসুফ নেন দুটি করে উইকেট।

Tags: জিম্বাবুয়েপ্রোটিয়াফলো অনমুল্ডারলিড স্পোর্টসসিরিজ
Previous Post

জি এম কাদেরের প্রতিটি বিষয়ে স্বৈরাচারী মনোভাব: ‍আনিসুল ইসলাম মাহমুদ

Next Post

ভিন্নমত দমন নয়, প্রকাশের সুযোগ দিতে হবে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ভাষণ দিচ্ছেন, পত্রিকা ও মিডিয়া ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিন্নমত দমন নয়, প্রকাশের সুযোগ দিতে হবে: মির্জা ফখরুল

করোনাভাইরাসের স্পাইক প্রোটিনের ৩D মডেল, বিশ্বজুড়ে মহামারির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT