চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ আগস্ট হত্যাকাণ্ডের মূলহোতা জিয়াউর রহমান: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 28, নভেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের ১৫ আগস্ট স্মরণ সভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিরা শিশু রাসেলসহ নারীদেরও হত্যা করেছিল এবং এই হত্যাকাণ্ডের মূলহোতা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

তিনি বলেন, জিয়াউর রহমানের পুত্র তারেক জিয়া বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার করেছে এবং সেই টাকা দিয়ে বিদেশে বিলাসী জীবন-যাপন করছে।

ওবায়দুল কাদের আজ জেলা শহরের জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে কোন বাধা দেওয়া হবে না এবং আমরা চাই, তাদের সমাবেশ তারা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করুক। নেতৃত্বের তুলনা করে ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের পর শেখ হাসিনার মতো সাহসী, জনবান্ধব ও মানবিকতা সম্পন্ন আর কোন নেতা তৈরি হয় নি। আর উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক সম্মেলন উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি ও বেগম হোসনে আরা এমপি। সম্মেলন পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওবায়দুল কাদের সভাপতি হিসেবে এডভোকেট বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে বিজন কুমার চন্দের নাম ঘোষনা করেন।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদের
Previous Post

ব্রাজিল সমর্থকদের সুখবর দিল রোবট

Next Post

দোহার স্টেডিয়ামে বর্ণিল সাজে ব্রাজিল সমর্থকেরা

Next Post
দোহার স্টেডিয়ামে ব্রাজিল সমর্থকদের রঙিন সাজ ও উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

দোহার স্টেডিয়ামে বর্ণিল সাজে ব্রাজিল সমর্থকেরা

বিএনপি নেতা খালেদা জিয়া ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ ডিসেম্বর বিএনপি জনগনকে ধোঁকা দিতে চায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT