কোনো নাম ছাড়াই সরাসরি গান পরিবেশন করত ক্যাম্পাস ভিত্তিক ব্যান্ডটি। তাদের পরিবেশনায় মুগ্ধ হয়ে দর্শক ব্যান্ডের নাম জানতে চায়। কিন্তু তারা ব্যান্ডটির নাম ঠিক করতে পারছিল না। একসময় কোনো নাম ছাড়া ব্যান্ডটির নাম রাখা হয় ‘শিরোনামহীন’। এখন এই নামেই অনেক মনে জায়গা করে নিয়েছে গানের এই দল।








