চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:59 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জেলেনস্কি ওয়াশিংটন সফরে, আধুনিক পোশাক পরিহিত নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামীকাল শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদিও  ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ইউক্রেনে শান্তি ফেরানোর দায়িত্ব ইউরোপের।

ইউক্রেন যুদ্ধ এখনো চলছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, ইউরোপের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র আর নিতে পারবে না। ইউক্রেন যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ এবং বিরল খনিজ সম্পদ দিলেও যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে না।

দ্রুত খনিজ সম্পদ দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সঙ্গে চুক্তি সই হবে ইউক্রেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহের গোড়ায় বলেছিলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিলে তবেই ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি করবে। তার উত্তরেই ট্রাম্প একথা জানিয়েছেন। ট্রাম্পের বক্তব্য, ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ইউরোপকে।

খনিজ সম্পদ নিয়ে আলোচনা

ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার জেলেনস্কি ওয়াশিংটন যাবেন। ওই দিনই ইউক্রেনের সঙ্গে বিরল খনিজ সম্পদ এবং মিনারেল নিয়ে একটি চুক্তি হবে দুই দেশের। এর ফলে ইউক্রেন যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদ এবং মিনারেল দেবে।

একথা বলার সময়েই ট্রাম্প মনে করিয়ে দেন, এর বদলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা দেবে, এমনটা মনে করার কারণ নেই। ইউক্রেনকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব ইউরোপের।

ইউক্রেন অবশ্য এখনও আশা হারায়নি। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে ইউক্রেনের অর্থনীতি স্কুলের প্রধান টিমোফাই মিলোভানভ জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এখনো চলছে। ডিডাব্লিউ-কে তিনি জানিয়েছেন, ”গত দুই সপ্তাহ ধরে রাজনৈতিক নাটক দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে ট্রাম্পের প্রশাসন নানা কথা বলেছে। তবে এখনো আলোচনা চলছে।”

মিলোভানভের বক্তব্য, ট্রাম্পের প্রশাসন একেক জায়গায় একেক রকম বার্তা দিচ্ছে। নিজের দেশের মানুষের কাছে তারা বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর নিরাপত্তা দেবে না। অর্থাৎ, ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র আর অর্থ দেবে না। কিন্তু বাস্তবে যে চুক্তির আলোচনা হয়েছিল, তাতে স্পষ্ট বলা হয়েছিল, খনিজের বদলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেবে।

শুধু তা-ই নয়, ট্রাম্প বলেছেন, খনিজ দিয়ে ইউক্রেন এখনো পর্যন্ত তাদের দেওয়া ৫০০ বিলিয়ন ডলারের ঋণ চোকাবে। কিন্তু চুক্তিতে এমন কথাও বলা হয়নি। মিলোভানভের আশা, শেষপর্যন্ত আলোচনা ফলপ্রসূ হবে। দুই পক্ষই কোনো একটি জায়গায় পৌঁছাবে। এই পরিস্থতিতে জেলেনস্কির ওয়াশিংটন যাওয়া গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্যের মধ্যস্থতা

এদিকে এই পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। সোমবার ইটালি, জার্মানি, পোল্যান্ডসহ আরও বেশ কিছু ইউরোপীয় দেশের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপের করণীয় নিয়ে সেখানে আলোচনা হবে। ইউক্রেনেরও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। বৃহস্পতিবার ওয়াশিংটনে স্টারমারের ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা। সেখানেও বিষয়টি নিয়ে আলোচনার সম্ভাবনা আছে।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)

Tags: ইউক্রেনইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিওয়াশিংটনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

দেশের প্রয়োজনে সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

Next Post

বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা ঈদের আগে শোধ করা হবে: শ্রম উপদেষ্টা

Next Post
বয়স্ক ব্যক্তি গভীর চিন্তায়, পেশাদার পোশাক পরা, পটভূমি ধূসর।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা ঈদের আগে শোধ করা হবে: শ্রম উপদেষ্টা

হাইকোর্টের রায়ে খালাস পেয়ে সাবেক এমপি হাবিব উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের রায়ে খালাস পেলেন সাবেক এমপি হাবিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT