চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাচে বিশেষ চমক দেখাবেন জায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 12, নভেম্বর 2023
in বিনোদন
A A
জায়েদ আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ড শো’তে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র শিল্পী, কলাকুশলীদের নিয়ে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ প্রদান করা হবে মঙ্গলবার (১৪ নভেম্বর)। রাষ্ট্রীয়ভাবে ২৭টি ক্যাটাগরিতে এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানের বিশেষ চমক হিসেবে থাকছে চিত্রতারকাদের নাচের পরিবেশনা।

যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রদানের পর সেই পরিবেশনা বসে থেকে উপভোগ করবেন। গতবারের মতো এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে নাচ দেখাবেন চিত্রনায়ক জায়েদ খান।

ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে দুইটি গানে জায়েদ খান ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’র মঞ্চ মাতাবেন। তার সঙ্গে থাকবেন নায়িকা আঁচল।

চ্যানেল আই অনলাইনকে জায়েদ বলেন, প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম করবো। আমার সঙ্গে আঁচল থাকবে। খসরু ভাই এবং রোজিনা আপা যেহেতু আজীবন সম্মাননা গ্রহণ করবেন এজন্য তাদের দুজনের দুটি ছবির গানে পারফর্ম করবো। একটি গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং অন্যটি ‘ছেড়ো না ছেড়ো না হাত’। তারা দুজনে যেহেতু আজীবন সম্মানিত হবেন তাদের সম্মানে গান দুটিতে পারফর্ম করবো। নিয়মিত নাচের অনুশীলনও করছি।

গেল বছরও চলচ্চিত্রের শিল্পী কলাকুশলীদের সর্বোচ্চ সম্মাননা অনুষ্ঠান চলচ্চিত্র পুরস্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে নেচেছিলেন জায়েদ খান। তার নাচের কিছু কিছু ভিডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। জায়েদের প্রত্যাশা, তার নাচ দেখে এবারও মেতে উঠবেন সবাই।

খোঁজ নিয়ে জানা যায়, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে আরও নাচ পরিবেশনা করবেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, তমা মির্জা। থাকবে সাইমন-দীঘি, আদর আজাদ-পূজা চেরী, সোহানা সাবা-গাজী নূরের পরিবেশনাও।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী পূর্ণিমা।

Tags: জাতীয় চলচ্চিত্র পুরস্কারজায়েদ খানপ্রধানমন্ত্রীলিড বিনোদনশেখ হাসিনা
Previous Post

দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ‘জেনোসাইড জাদুঘর’ খুলনায়, সোমবার উদ্বোধন

Next Post

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ও অতিথিরা চ্যানেল আই অনলাইন উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, অধিনায়ক বাটলারসহ, প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাটলারকে অধিনায়ক রেখেই ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT