চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাচে-গানে দুবাই মাতালেন জায়েদ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 23, জুন 2024
in বিনোদন
A A
জায়েদ খান ও তার দল দুবাইয়ে নাচ ও গানে মাতোয়ারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব ‘বাংলা কার্নিভাল ২০২৪’। শনিবার (২২ জুন) আলোকজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাশোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান।

দুবাইয়ে অবস্থান নিয়ে মুহূর্মুহু আপডেট দিতে দেখা যাচ্ছে এই নায়ককে। শনিবার স্টেজে উঠার আগে প্রীতম ও প্রতীক হাসানের সঙ্গে একটি ছবি দিয়ে জায়েদ লিখেছেন, ‘তিন ভাই, স্টেজে উঠার অপেক্ষায়!’

এরপরেও একাধিক ছবি ও ভিডিও ক্লিপ শেয়ার করেছেন জায়েদ। এরমধ্যে একটিতে গেল ঈদুল ফিতরে প্রকাশিত ‘বিড়ি খাইলে হয় ক্যানসার’-গানে পারফর্ম করতে দেখা যায় তাকে। অন্য একটি ক্লিপে উপস্থিত দর্শকের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা উড়াতে দেখা যায়।

তার আগের দিন শুক্রবার (২১ জুন) বিকেলে রেডিসেন ব্লু ডেইরা, দুবাই ঈদ উৎসবে অংশ নেন জায়েদ। একের পর এক স্টেজ পারফর্ম নিয়ে জায়েদ আগেই জানিয়েছেন, শো নিয়েই বেশ ব্যস্ত সময় কাটছে। এই ব্যস্ততা বেশ উপভোগ করছি।

দুবাইয়ের এই আয়োজনে অংশ নিতে বৃহস্পতিবার (২০ জুন) ঢাকা ছাড়েন আলোচিত এই নায়ক। এই আয়োজনে চিত্রনায়ক জায়েদ খান, প্রতীক হাসান, প্রীতম হাসান ছাড়াও চিত্রনায়ক নিরব হোসেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সংগীতশিল্পী মমতাজ, বাঁধন সরকার পূজা,অভিনেত্রী লামিয়া লাম, রাহা তানহা খান, কলকাতার নায়িকা ইধিকা পালসহ অনেকেই পারফর্ম করেছেন।

Tags: অভিনয়গানজায়েদতারকানাচলিড বিনোদনসিনেমা
Previous Post

‘আমাদের যাত্রা কেবল শুরু’

Next Post

মিন্টুকে গ্রেপ্তার করে কোনো চাপে নেই ডিবি

Next Post
মিন্টু গ্রেপ্তার নিয়ে ডিবি কর্মকর্তাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিন্টুকে গ্রেপ্তার করে কোনো চাপে নেই ডিবি

অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স হ্যাটট্রিক উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনে দুই হ্যাটট্রিক, এবার ‘ভোলেননি’ কামিন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT