চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে ২০ হাজার প্রবাসীর সামনে পারফর্ম করবেন জায়েদ

'আমার সরলতা, ডিগবাজি, মানবিক দিকগুলো হয়তো মানুষের কাছে ভালো লেগেছে'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 13, মে 2024
in বিনোদন
A A
লন্ডনে ২০ হাজার প্রবাসীর সামনে জায়েদ পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতি থেকে বেরিয়ে সম্ভবত দারুণ সময় কাটাচ্ছেন জায়েদ খান। রীতিমত চষে বেড়াচ্ছেন এদেশ ওদেশ! গত একবছরে জায়েদ মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াতে শো করতে গিয়েছিলেন।

জায়েদ জানান, সমিতির দায়িত্বে থাকাকালীন বিদেশে শো-গুলো ছাড়তে হতো তার। এখন সমিতি নেই। তাই দিব্যি নিজের মতো করে শো করে দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারছেন।

সম্প্রতি মেলবোর্ন ও সিডনিতে প্রবাসীদের আমন্ত্রণে একাধিক শো মাতিয়ে এসেছেন জায়েদ। জানালেন, ২২ মে শোতে অংশ নিতে লন্ডন (যুক্তরাজ্য) যাচ্ছেন। পরের মাসে আবার যুক্তরাষ্ট্র, কানাডার বিভিন্ন স্টেটে শো করতে যাবেন।

জায়েদ খান বলেন, নেক্সট স্টেজ ইভেন্টের নিবেদনে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামে একটি আয়োজনে অংশ নিতে যাচ্ছি। সেখানে মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠান চলবে ২৬ ও ২৭ মে। লন্ডনের অন্যতম বড় স্টেডিয়াম। সেখানে ২০ হাজার প্রবাসীর সামনে পারফর্ম ও উপস্থাপনা করবো। এই শো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। কারণ লন্ডনে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে এটি সর্ববৃহৎ শো।

এই শো-তে জায়েদ খান ছাড়াও উপস্থিত থাকবেন রকস্টার জেমস, সাব্বির জামান, প্রীতম হাসান, দোলা এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদি।

চ্যানেল আই অনলাইনকে জায়েদ খান বলেন, আমার অনেক দিনের ক্যারিয়ার। এর নেপথ্যে অনেক শ্রম ও সততা রয়েছে। সবারই সুসময় থাকে। সবার ভালোবাসায় আমি হয়তো সেই সময়টা এখন পেয়েছি। অনলাইনের এই যুগে প্রচারণার কারণে দেশের বাইরে প্রচুর মানুষ আমাকে চিনেছেন। এটা বুঝতে পারি দেশের বাইরে গেলে। এতো এতো ভালোবাসা যে বলে বোঝাতে পারবো না। এ কারণে বিদেশে শো-তে কল আসে।

জায়েদ হলিউডের সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ জায়েদ খান মনে করেন, তাকে মানুষ পছন্দ করার বেশ কিছু কারণ আছে। তিনি যেমনটা বললেন, সমিতি নিয়ে আমার সঙ্গে যে অন্যায় করা হয়েছিল এ কারণে হয়তো আমার প্রতি মানুষের সিমপ্যাথি রয়েছে। তাছাড়া আমার সরলতা, ডিগবাজি, মানবিকদিকগুলো হয়তো মানুষের কাছে ভালো লেগেছে। একেকজন একেকভাবে আমাকে ভালোবাসা জানায়। আমি ব্যাচেলর এটাও ভালোবাসা পাওয়ার আরেকদিক।

জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ ছবিটি মুক্তি পেয়েছিল গেল ঈদে। তিনি জানান, মুক্তির পর তিনি দর্শকের কাছ থেকে নিজের অভিনয়ের প্রশংসা পান। জায়েদ বলেন, লায়ন সিনেমাস এবং ব্লকবাস্টারে ‘সোনার চর’র শো হাউজফুল গেছে। কেউ আমার অভিনয় নিয়ে মন্দ বলেনি। পুরো ছবির কথা বলবো না, তবে দর্শকরা একবাক্যে বলেছে, জায়েদ ভালো অভিনয়ের চেষ্টা করেছে। এতে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি।

Tags: জায়েদ খানজেমসতৌহিদ আফ্রিদিপারফর্মপ্রবাসী বাঙালিপ্রীতম হাসানলন্ডনলিড বিনোদনসিনেমা
Previous Post

‘প্রত্যয় স্কিম’ বাতিল দাবিতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

Next Post

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল দাবিতে শাবি শিক্ষক সমিতির মৌন মিছিল

Next Post
শাবি শিক্ষক সমিতির মৌন মিছিল, পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল দাবিতে শাবি শিক্ষক সমিতির মৌন মিছিল

আকাশে অরোরা Borealis এর সুন্দর প্রাকৃতিক আলো দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌরঝড় থেকে অরোরা, অপার্থিব আলোয় মুগ্ধ বিশ্ব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT