চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লাহর সন্তুষ্টির জন্য মাথা ন্যাড়া করেছি: জায়েদ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 12, ডিসেম্বর 2025
in বিনোদন
A A

চিত্রনায়ক নায়ক জায়েদ খান দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। স্টেজ শো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে তাকে নিয়মিত অংশ নিতে দেখা যায়। এসবের মাঝেই জীবনের এক বিশেষ ধর্মীয় অভিজ্ঞতার কথা জানালেন তিনি।

প্রথমবারের মতো ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন জায়েদ খান। গত সোমবার (৮ ডিসেম্বর) ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি। মক্কায় পৌঁছে ওমরাহ পালন সম্পন্ন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

ওমরাহ সম্পন্ন করে জায়েদ খান অনুভূতি প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম ওমরাহ সুন্দরভাবে শেষ করেছি। এটি আমার জীবনের সবচেয়ে শান্তি ও অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলোর একটি। আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তায়ালা সুস্থ রাখুন, সুন্দর রাখুন।

ধর্মীয় বিধান অনুযায়ী ওমরাহ পালনের অংশ হিসেবে মাথা ন্যাড়া করেছেন এই নায়ক। চুল নিয়ে তার ব্যক্তিগত পছন্দ থাকা সত্ত্বেও নিঃসংকোচে তা করেছেন তিনি।

জায়েদ বলেন, আমি চুল খুব ভালোবাসি। সব সময়ই চুল নিয়ে সচেতন থাকি। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি মাথা ন্যাড়া করেছি। আমার মনে পড়ে, শেষবার চুল পুরোপুরি কাটিয়েছিলাম প্রায় ৩০ বছর আগে। যদিও ‘ক্ষত’ সিনেমার চরিত্রের জন্য চুলে কিছু ডিজাইন করেছিলাম।

ওমরাহ পালনকে নিজের জীবনের একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন জায়েদ খান। তিনি জানিয়েছেন, এই আধ্যাত্মিক যাত্রা তাকে আরও দায়িত্বশীল, শান্ত এবং আত্মিকভাবে দৃঢ় করেছে। নিজের ও ভক্তদের জন্য দোয়া চান এই অভিনেতা।

Tags: অভিনয়অভিনেতাওমরাহজায়েদ খানমক্কামদিনালিড বিনোদনসিনেমাসৌদি
Previous Post

‘দেশের মানুষ অনেক সচেতন, তাদের কাছে ধর্মের বড়ি বিক্রি করা যাবে না’

Next Post

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে গ্রেফতার ৩৩

Next Post
বিভিন্ন মানুষ পুলিশের সাথে কথা বলছে, সেনা সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে গ্রেফতার ৩৩

শীতের সবজির বাজারে ক্রেতাদের ভিড়, তাজা সবজি ও ভোজ্যতেল বিক্রি. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের সবজির দামে স্বস্তি, বাড়তি চাপ ভোজ্যতেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT