চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাত ছেড়ে দিয়ে নিজের মধ্যে ‘সালমান খানের ছায়া’ পাচ্ছেন জায়েদ খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
জিমে ব্যায়ামরত পুরুষের ছবি, তিনি পেশীবহুল ও লাল টুপি পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জায়েদ খান। সেখানে নিজের জীবনকে নতুনভাবে সাজাচ্ছেন এই নায়ক। জানালেন, নিয়মিত জিম করে শারীরিক গড়নে আমূল পরিবর্তন আনছেন। লাইফস্টাইলের পাশাপাশি খাদ্যাভাসও পাল্টাছেন জায়েদ। বদলে যাওয়া অবয়বে ভক্তদের চোখে বলি সুপারস্টার সালমান খানের ছায়া দেখতে পাচ্ছেন নিজের মধ্যে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে নিউইয়র্ক থেকে জায়েদ বলেন, ভাত খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি। গত ২৮ দিন ধরে একেবারে ভাত খাইনি। ভাতের বদলে ওটস-কলা ব্লেন্ডারে মিক্সড করে খাচ্ছি। প্রচুর বয়েল ফুড, ফল, তাজা সবজি খাচ্ছি। একেবারে হেলদি লাইফ কাটাচ্ছি।

২০২৪ সালে ‘প্রেম করবো তোমার সাথে’ ছবির সময়ও ‘সিক্স প্যাক’ এনেছিলেন বলে জানান জায়েদ। বলেন, তখনও এভাবে মেইনটেন করতাম।

জায়েদ জানান, ১০ বছর আগেও নিয়মিত ব্যায়াম করতেন। এরপর শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার পর থেকে গ্যাপ পড়ে যায়। আগের মতো এখন আবার ব্যায়াম শুরু করেছেন জানিয়ে জায়েদ বলেন, বয়স যেহেতু হচ্ছে, এখন শরীরের দিকে মনোযোগ দেয়া দরকার। এজন্য প্রতিদিন কম করে হলেও দুই ঘণ্টা জিম করি। রাতে আবার ফুলবল খেলি। ফলে দেখলাম এগুলো আমাকে অনেক বেশি এনার্জি-রিফ্রেশমেন্ট দিচ্ছে।

উদাহরণ দিয়ে জায়েদ বলেন, আগে নিচু হয়ে বসে জুতার ফিতা বাধতে গেলে ওজন বেড়ে যাওয়ায় শ্বাস নিতে কষ্ট হতো। সিঁড়ি দিয়ে উঠলে হাঁপাতে হতো। নামাজে সিজদা দিয়ে উঠতে গেলেও কষ্ট হতো। রক্তে কোলেস্টেরল বৃদ্ধিতে এমন হয়েছিল। কিন্তু গত একমাসে জিম করে খাদ্যাভ্যাস পরিবর্তন করায় ৮ কেজি ওজন কমিয়েছি। এখন দৌড় ঝাঁপ দিলেও চাঙ্গা লাগে। সেই সাথে ত্বকের গ্লো আরও বেড়েছে।

জায়েদের কথার সঙ্গে তার শারীরিক পরিবর্তনের পাঠানো একটি ছবির মিল পাওয়া গেল। সেখানে দেখা গেল, তার সুঠাম মাসল ও ফিটনেস।

যুক্তরাষ্ট্রে থেকে বসে নেই জায়েদ। বিভিন্ন স্টেটে শো করে বেড়াচ্ছেন। ক’দিন আগে ফ্লোরিডার বসন্ত উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন তিনি।

জায়েদ বলেন, সামনে আরও কিছু শো রয়েছে। এজন্য নিজেকে আরও তৈরি করছি। স্টেজ শো করতে গেলে ফিটনেস খুব দরকার। আরও একমাস এভাবে মেইনটেন করলে বডি শেফ আরও জোশ লাগবে। একটি ছবি ফেসবুকে ছাড়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

‘লাইক, কমেন্ট শেয়ারের হুড়োহুড়ি লেগেছে। অনেকে বলছে, অবিকল সালমান খানের মতো লাগছে। অনেক মেয়ে এই ছবি দেখে আমাকে নক দিচ্ছে।’

Tags: জায়েদ খাননিউইয়র্কযুক্তরাষ্ট্রলিড বিনোদন
Previous Post

বিয়েবাড়িতে উচ্চ শব্দে গানকে কেন্দ্র করে সংঘর্ষ, বরের চাচা নিহত

Next Post

‘হেলমেট শুধু আইন মানতে নয়, বরং জীবন রক্ষার জন্য’

Next Post
নিরাপত্তা সম্মেলনে বক্তারা মোবাইল ও সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হেলমেট শুধু আইন মানতে নয়, বরং জীবন রক্ষার জন্য’

প্রধান অতিথি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পরিস্থিতির দুটি দিক ভারতের জন্য 'খুবই উদ্বেগজনক': জয়শঙ্কর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT