চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মুক্তির তালিকায় জায়েদের ‘সোনার চর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
জায়েদ চরিত্রে অভিনেতা, নদীর পাশে প্রকৃতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন রোজার ঈদের ছবি মুক্তির জন্য ইতোমধ্যে প্রযোজক পরিচালকরা প্রস্তুত হচ্ছেন! ঈদের ছবি হিসেবে মুক্তির তালিকায় যোগ হতে যাচ্ছে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’। এর মাধ্যমে বহু বছর পর তার কোনো ছবি ঈদে মুক্তি পেতে যাচ্ছে, যেখানে আরও আছেন ওমর সানী, মৌসুমী!

জাহিদ হোসেনের পরিচালনায় ২০২১ সালে শুরু হয়েছিল ‘সোনার চর’ ছবির শুটিং। গেল বছর এ ছবির পুরো শুটিং শেষ হয় এবং গত ১৭ জানুয়ারি ‘সোনার চর’ সেন্সর ছাড়পত্র লাভ করে। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে।

ঈদে ‘সোনার চর’ মুক্তির ব্যাপারে জায়েদ খান বলেন, ছবি মুক্তির সিদ্ধান্ত প্রযোজক ও পরিচালকের। শিল্পী হিসেবে আমি আমার কাজটি সঠিকভাবে করার চেষ্টা করেছি। কবে মুক্তি পাবে এটি পরিচালক ও প্রযোজকের পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে। আমি নিজেও ‘সোনার চর’ মুক্তির অপেক্ষায় আছি।

জায়েদ খান ঈদে মুক্তির ব্যাপারে খোলাসা না করলেও ছবিটির পরিবেশক সূত্র চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে, ‘সোনার চর’ ঈদে মুক্তি পাবে।

১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। ‘সোনার চর’ ছবিতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান।

চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ছবিটি প্রসঙ্গে তিনি আগেই বলেছেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেয়া ছবি হচ্ছে ‘সোনার চর’। আমার বিশ্বাস ‘অন্তর জ্বালা’র পর নতুন জায়েদকে দর্শক দেখতে পাবেন।

এদিকে, ‘সোনার চর’ ছাড়াও আসন্ন ঈদে মুক্তির ঘোষণা দেয়া ছবিগুলোর মধ্যে রয়েছে হিমেল আশরাফ পরিচালিত সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’,  মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত শরিফুল রাজের ‘ওমর’, সানী সানোয়ার পরিচালিত আজমেরী বাঁধন, পূজা ক্রুজের ‘এশা মার্ডার’।

Tags: ঈদের সিনেমাএশা মার্ডারওমরজায়েদ খানরাজকুমারলিড বিনোদনসিনেমাসোনার চর
Previous Post

অভিষেক হচ্ছে শোয়েবের, ফিরলেন অ্যান্ডারসন

Next Post

‘বাংলাদেশকে কখনোই ছোট করে দেখছি না’

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন, খেলোয়াড় ও কোচ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশকে কখনোই ছোট করে দেখছি না’

বাংলাদেশি ব্যক্তির হাসিমুখে ছবি, মিডিয়া অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মানুষ আমাকে বাংলার জেমস বন্ড মনে করেন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT