চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি জেরিন খানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 11, অক্টোবর 2023
in বিনোদন
A A
জেরিন খান, বাংলাদেশি অভিনেত্রী, পোজ দিচ্ছেন স্টুডিওতে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে ১২ লাখ রুপি প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বলিউড তারকা জেরিন খানের বিরুদ্ধে। এবার সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করল আদালত।

এবার জেরিন খানের আইনজীবী রিজওয়ান সিদ্দিকি জানালেন, যেই পুলিশ সদস্য অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগকারীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জেরিন খান।

রিজওয়ান সিদ্দিকির দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “তদন্ত অফিসারের ইচ্ছাকৃত কাজের কারণে আমার ক্লায়েন্টকে ভোগান্তি পোহাতে হয়েছে। তাই ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ১৬৬ এবং ১৬৬ এ(বি) এর অধীনে উক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়া ছাড়া আমার আর কোন উপায় নেই। যারা জেনেশুনে আইনের নির্দেশ অমান্য করেন, এমন পুলিশ কর্মকর্তাদের (জনসেবকদের) কারাদণ্ড দেয়াই এই ধারার বিধান।”

২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগণার ৬টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জেরিন খানের। ভিডিও বার্তায় জেরিন খান কলকাতায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছিলেন। এজন্য অগ্রিম ১২ লাখ রুপি নেন তিনি। কিন্তু তিনি কোনো অনুষ্ঠানেই উপস্থিত হননি। সে কারণে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৫০৬, ১২০ বি ও ৪২০ ধারায় নারকেল ডাঙ্গা থানায় মামলা দায়ের করেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। এ মামলার শুনানি অনুষ্ঠিত হলেও হাজির হননি জেরিন খান কিংবা তার আইনজীবী। তারই পরিপ্রেক্ষিতে গেল ১৭ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

তবে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে রাজি নারাজ অভিনেত্রী জেরিন খান। জেরিনের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। জেরিনের এই মন্তব্যের মাস খানেক পরেই তার পক্ষে রায় দিল আদালত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: অভিনয়জেরিন খানবলিউডভারতসিনেমা
Previous Post

গাজায় ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

Next Post

‘ইআরসিসি’ প্রজেক্টে আগুন নিয়ন্ত্রণ সহজ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ইআরসিসি প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইআরসিসি’ প্রজেক্টে আগুন নিয়ন্ত্রণ সহজ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতাকর্মীদের সমর্থনে বক্তব্য দিচ্ছেন একজন নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

এ্যানিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT