চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন অভিজ্ঞতার একটা কাজ করেছি, সেটা কি দেশবাসী দেখবে না?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 25, আগস্ট 2022
in বিনোদন
A A
জনাব মোশাররফ হোসেন ভাষণ দিচ্ছেন, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় তিন বছর ধরে দেশের সেন্সরের গ্যাঁড়াকলে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি। ‘চলচ্চিত্রটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে’ –এমন আশঙ্কায় মুক্তি আটকে দেয় সেন্সর বোর্ড।

বোর্ডের এ সিদ্ধান্তের বিপরীতে সেই সময়েই আপিল করে চলচ্চিত্রটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আপিলের পর ছাড়পত্রের বিষয়ে দীর্ঘ দিনেও কোনও সিদ্ধান্ত নেয়নি সেন্সর বোর্ড।

সম্প্রতি ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে সরব হয়েছেন দেশের নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে প্রতিবাদ জানাচ্ছেন সবাই। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের ডাকা সংবাদ সম্মেলনেও এ বিষয়ে প্রতিবাদ জানান সকলে।

যেখানে দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’র বিরুদ্ধে মামলা এবং ‘শনিবার বিকেল’ ছবির মুক্তি আটকে রাখার ঘটনায় ৫ দফা দাবিও জানিয়েছেন দেশের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। সংবাদ সম্মেলনে ‘শনিবার বিকেল’ আটকে রাখা নিয়ে অনেকের মতো অভিনেতা জাহিদ হাসানও প্রতিবাদ জানান।

ফারুকী নির্মিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান। সিনেমাটি নিয়ে আগে থেকেই বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা। বরাবরই তিনি ‘শনিবার বিকেল’কে নতুন অভিজ্ঞতার সিনেমা বলে আসছেন। এদিনও নিজের অভিনীত সিনেমাটি আটকে রাখায় প্রশ্ন তুলেন তারকা অভিনেতা।

জাহিদ হাসান বলেন, ‘শনিবার বিকেল’ ওয়ান টেকে শুট হয়েছে। ক্যামেরা অন হয়েছে, তারপর অফ- এর মাঝখানে সিনেমা শেষ! কী কষ্ট করে, কী আনন্দ নিয়ে আমরা সিনেমাটা করেছি। রাশিয়া যখন সিনেমাটা নিয়ে গেলাম, দর্শক সিনেমা দেখে আমাকে ধরে কেঁদেছে- তিশাকে দেখছে। হতে পারে আমি নিজে সামান্য একটা জিনিস করেছি, কিন্তু সেটা কি আমার ভাই-ব্রাদার, বাপ-মা, বোন তারা দেখবে না? আমার দেশবাসী দেখবে না? আমিতো বিদেশের জন্য কাজ করি না, আমি যে কাজটাই করি- সেটা দেশের মানুষের জন্য করি।

এই শিল্পী আশাবাদ ব্যক্ত করে বলেন,‘আমরা সবাই যদি একসঙ্গে হাত ধরি, যতো বড় বাধাই আসুক- এগুলো অভারকাম করা যাবে। আমরা একসাথে মুভ করলে সব সমস্যার সমাধান সম্ভব।’

Tags: ফারুকীমোস্তফা সরয়ার ফারুকীরাশিয়ালিড বিনোদনশনিবার বিকেলসিনেমা
Previous Post

কোচের দর্শনের সঙ্গে মিলে নাই বলে বাদ পড়েছেন জীবন

Next Post

Robust measures to ensure safety and wellbeing of industrial workers stressed

Next Post
নিরাপত্তা ও কল্যাণের জন্য শিল্প শ্রমিকদের সচেতনতা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

Robust measures to ensure safety and wellbeing of industrial workers stressed

সিলেটে আফিয়া বেগম হত্যা মামলার রহস্য উদঘাটনে পুলিশ কর্মকর্তাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে চাঞ্চল্যকর আফিয়া বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT