চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত কার্যকরের দাবি যুব মৈত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 30, জুলাই 2024
in রাজনীতি
A A
জামায়াত-শিবিরের প্রতীক, লাল রঙের ব্যাকগ্রাউন্ডে হাত উঁচু করে স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াতে ইসলামী ও শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দলের সভায় যে সিদ্ধান্ত হয়েছে, তা আইনগতভাবে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ ও তার মিত্ররা জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন শিবিরকে দায়ী করে আসছে। এর মধ্যে সোমবার গণভবনে ১৪ দলের সভায় সংগঠন দুটির রাজনীতি নিষিদ্ধের জন্য নীতিগত সিদ্ধান্ত আসে।

এ সিদ্ধান্ত কার্যকরে মঙ্গলবার সরকার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে সরকার। আইনমন্ত্রী জানিয়েছেন, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধে বুধবারের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ ও সাধারণ সম্পাদক তাপস দাস মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামায়াতে ইসলামী ও শিবির মুক্তিযুদ্ধের পর নিষিদ্ধ ছিলো।

“কিন্তু জিয়ার শাসনামলে রাজনৈতিকভাবে পুর্নবাসিত হয়ে এই অপশক্তি আবার বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল ও জঙ্গীবাদী ধ্বংসাত্মক অপরাজনীতি অব্যাহত রেখেছে,” বলা হয় বিবৃতিতে।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের পর সংগঠন দুটি নিষিদ্ধের সিদ্ধান্তের প্রত্যাবর্তন হবে বলে আশা করছে বাংলাদেশ যুব মৈত্রী।

মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ উল্লেখ করে বিবৃতিতে যুব মৈত্রী জামায়াতে ইসলামী ও শিবিরের রাষ্ট্রবিরোধী কার্যক্রমের বিপক্ষে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে।

Tags: যুব মৈত্রী
Previous Post

বনানীতে চিরঘুমে শিল্পী জুয়েল

Next Post

টেবিল টেনিসে মিশ্র দ্বৈতে সোনা চীনের

Next Post
চীনের খেলোয়াড়রা টেবিল টেনিসে সোনা জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেবিল টেনিসে মিশ্র দ্বৈতে সোনা চীনের

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোগো, ইসলামী দল, ধর্মীয় সংগঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ‘জাতীয় ঐক্যে’ যোগ দিলো জামায়াত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT