চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘বিদেশ’, আরও যা আছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 29, এপ্রিল 2023
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন বয়সের মানুষজনের ছবি, আনন্দ ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত দিনব্যাপী ঈদ আয়োজন শেষ হলো শুক্রবার (২৮ এপ্রিল)। টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্ম সহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে এখনও দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক!

অনলাইন ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে আছে কাজল আরেফিন অমি পরিচালিত ঈদের নাটক ‘বিদেশ’। ভাগ্য বদলে একটু বেশি ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ পশ্চিমা দেশে অবৈধ পথে পাড়ি দেয়ার চেষ্টা করে। এ নিয়ে বহু মর্মান্তিক খবর প্রায়ই দেশী-বিদেশি মিডিয়ায় উঠে আসে। ঠিক এই সংকট ও ভয়াবহ গল্প নাটকে তুলে সাড়া ফেলে দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

ঈদের দ্বিতীয়দিন নাটকটি ইউটিউবে প্রচার হয়। উন্মুক্তের কয়েক ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করে। ২৪ ঘণ্টার মধ্যে দেখে ফেলে প্রায় ৫০ লাখ দর্শক, যা বিস্ময়কর! শনিবার দুপুর পৌনে ৪টা পর্যন্ত নাটকটি ট্রেন্ডিংয়ে শীর্ষস্থান দখল করে আছে। আর দেখা হয়েছে প্রায় ৯২ লাখ বার!

দ্বিতীয় অবস্থানে আছে জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। হানিফ সংকেতের উপস্থাপনায় ঈদুল ফিতরে বিটিতে প্রচারের পর ফাগুন অডিও ভিশন এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এখন পর্যন্ত এটি দেখা হয়েছে প্রায় ৬৬ লাখ বার।

তৃতীয় অবস্থা রয়েছে সিএমভির ঈদের নাটক ‘লাভ ইউ ভাইয়া’। এতে অভিনয় করেছেন জোভান, কেয়া পায়েল। চার নম্বরে আছে ঈদের নাটক ‘দুষ্টু শ্বশুর মিষ্টি জামাই’। জোভান-সামিরা খান মাহি অভিনীত ‘ঈদ সেলামি’ নাটকটির অবস্থান ৫ নম্বরে। ৬ নম্বরে আছে সিনেমাওয়ালা চ্যানেলের ঈদের নাটক ‘পিতা মাতা সন্তান’। ৭ নম্বরে আছে ‘সুইট কিস’ নামের একটি নাটক। সুলতান এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নাটকটি প্রকাশিত হয়েছে। ৮ নম্বরে আছে ঈদের নাটক ‘তোমাকেই খুঁজে বেড়াই’। ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে আছে ঈদের নাটক ‘চোখের ক্ষুধা’। এরপর ‘লিডার’ ছবির একটি গানে বুবলীর পারফর্মেন্স থাকলেও ১১ ও ১২ নম্বরে রয়েছে যথাক্রমে ঈদের দুই নাটক নেভার সিরিয়াস ও গোলমাল ভিলা।

এরমধ্যে ‘গোলমাল ভিলা’ নাটকটি ঈদে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর চ্যানেল আই প্রাইমের ইউটিউব চ্যানেলেও দেখতে পারছেন দর্শক। এরইমধ্যে ১০ লাখের বেশি ভিউ পাওয়া নাটকটি নিয়ে দর্শক ইতিবাচক সাড়া দিচ্ছেন। করছেন প্রশংসা। নাটকে জুটি বেধে অভিনয় করেছেন অপূর্ব ও সাফা কবির।

Tags: ইউটিউবইত্যাদিঈদের নাটকচ্যানেল আইনাটকবিদেশলিড বিনোদনসিনেমা
Previous Post

গরমে রেললাইন বেঁকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

Next Post

ভয়াল ২৯ এপ্রিল: বাধ্যতামূলক অবসর পেয়েছিলেন বিমান ও নৌবাহিনী প্রধান

Next Post
বিমান ও নৌবাহিনী প্রধানের অবসরের পর বিমানবাহী জাহাজের ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াল ২৯ এপ্রিল: বাধ্যতামূলক অবসর পেয়েছিলেন বিমান ও নৌবাহিনী প্রধান

রোনালদো পেনাল্টি প্রত্যাখান করে তিরস্কার রেফারিকে দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনাল্টি প্রত্যাখান করায় রেফারিকে তিরস্কার রোনালদোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT