চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক মাতাচ্ছে অমির দুই নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 13, জুলাই 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর নাটক ও সিনেমার পোস্টার ও একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরাবরের মতো এবার ঈদেও আলোচনায় কাজল আরেফিন অমির নাটক। তার বানানো ‘ব্যাচেলরস কোরবানি’ ও ‘গুড বাজ’ নাটক দুটিতে মজেছে দর্শক। এ কারণে ইউটিউবে রেকর্ড পরিমাণে দর্শক নাটক দুটি দেখছেন।

দুটি নাটকই উঠে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। প্রকাশের দু দিনের মধ্যেই ৮৫ লাখের বেশি দর্শক দেখে ফেলেছে ‘ব্যাচেলরস কোরবানি’, যা বাংলা নাটকের ক্ষেত্রে অনেকটা বিরল রেকর্ড!

আরেক নাটক ‘গুড বাজ’ মাত্র ২০ ঘণ্টায় ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে। চ্যানেল আই অনলাইনকে অমি জানালেন, এবার তার বানানো দুটি নাটকই এসেছে। দুটিই দর্শক উপভোগ করছেন।

আগের ঈদে ‘ব্যাচেলরস রমজান’র সিকুয়্যালে ব্যাচেলরস কোরবানি বানিয়েছেন অমি। বললেন, আগেরটার চেয়ে সবদিক থেকে এবার আরও বেশি দর্শক পছন্দ করছে এটি। সর্বাধিক সংখ্যক দর্শক পছন্দ করেছেন। এ কারণে ইউটিউব ট্রেন্ডিং এক নম্বরে আছে। ‘গুড বাজ’ নাটক যারা দেখছেন কারও অপছন্দ হয়েছে এমনটা বলেনি। দুটো কাজই দর্শক যে সাড়া পাচ্ছি এতে পরিশ্রম স্বার্থক হয়েছে বলে মনে হচ্ছে।

‘ব্যাচেলরস কোরবানি’ নাটকের শেষ দিকে বিশ্বাসের জায়গা তুলে ধরেন অমি। তিনি মনে করেন, দর্শকরা তাকে বিশ্বাস করে নাটক দেখে। অমি বলেন, হয়তো দর্শক আমাকে বিশ্বাস করে আমার কাজের জন্য অপেক্ষায় থাকে সে কারণে এত বেশি ভিউস হয়। তাছাড়া আমিসহ আমার পুরো টিমই প্রতিটি কাজের জন্য নিজেদের সেরাটা দিয়ে থাকে। সে কারণে মানুষ এতো পছন্দ করে।

অমি জানান, তিনি তার কোনো কাজে বিন্দু পরিমাণ কমপ্রোমাইজ করেন না। প্রি-প্রোডাকশন থেকে নাটক প্রচার হওয়া পর্যন্ত প্রতিটি কাজ নিজে ধরে ধরে করেন। বলেন, পলাশের মতো একজন ভালো পরিচালক আমার সহযোগী, শিমুল আমার প্রধান সহকারী; চাইলেই ফাঁকি দিয়ে ওদের দিয়ে এডিটিং করাতে পারতাম। কিন্তু তা করি না। আমি বসে থেকে সবকিছু নিজে করি।

বর্তমানে কক্সবাজার আছেন পরিচালক অমি। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ঈদের আগের দিন মধ্যরাত পর্যন্ত কাজ করেছি। ঈদের দিনও কাজ করতে হয়েছে। বেশি কাজ করলে দর্শকদের সঙ্গে কমিটমেন্ট রাখতে সমস্যা হয়। এ কারণে এবার ঈদে দুটি নাটক করেছি। নিখুঁতভাবে কাজটা শেষ করার জন্য দিনের পর দিন সময় নেই। আমার টিমের প্রত্যেক সদস্যই এতে সহযোগিতা করেন। আসলে সবার আন্তরিকতা ছাড়া এমন পরিশ্রম আর মনোযোগ দিয়ে কাজ করা সম্ভব হতো না।

Tags: অমিঈদের নাটককোরবানিনাটকব্যাচেলরস কোরবানিসিনেমা
Previous Post

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী

Next Post

বাংলালিংক ও ল্যাব এইড হাসপাতালের চুক্তি স্বাক্ষর

Next Post
বাংলালিংক ও ল্যাব এইড হাসপাতালের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংক ও ল্যাব এইড হাসপাতালের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, স্যুট ও টাই পরিহিত, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তন হবে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT