চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

হত্যাচেষ্টার মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 অপরাহ্ন 21, এপ্রিল 2026
in - সেমি লিড, আদালত
A A

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলায় যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে আজ মঙ্গলবার হাজির করা হয় ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে। দেড় মাসের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে আদালতে আসেন তিনি।

উভয়পক্ষের আইনজীবীদের শুনানি নিয়ে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। কোলে শিশু নিয়ে শিল্পী বেগমের কান্নারত ছবি সম্বলিত খবর আসে গণমাধ্যমে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া হয়। রাত ৮টার দিকে মানবিক বিবেচনায় সন্ধ্যায় শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

শিল্পী বেগমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী গণমাধ্যমকে বলেন, ‘আশা করছি, আগামীকাল তারা কারামুক্ত হবেন।’

শিল্পী বেগম ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের ২৬ নম্বর ওয়ার্ডের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গণঅভ্যূত্থানের সময় হত্যা চেষ্টার মামলায় গত সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজকুনিপাড়ার রেলওয়ে কলোনি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল দুপুর ২টার দিকে আসামিকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই (উপপরিদর্শক) শেখ নজরুল ইসলাম আসামি শিল্পী বেগমকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে।

অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আরজি জানান। আদালত জামিনের আবেদন নামঞ্জুরের পর কান্নায় ভেঙে পড়েন শিল্পী বেগম। আদালতে এ সময় শিল্পীর স্বামী রহিম হোসেন সোহাগ, বোন, ননদ, খালাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

তারা বলছিলেন, গত ৪ মার্চ একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে শিল্পী বেগম কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটি মাতৃদুগ্ধ পান করে। এছাড়া বাথরুমে পড়ে শিল্পী বেগমের বাম হাত ভেঙে গেছে। শিশু সন্তানটিকে ঠিকমত কোলেও নিতে পারে না। শিল্পী বেগমকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় তিনি বলতে থাকেন, ‘সিজারের কাটা জায়গায় এখনো ব্যথা করে। বাচ্চাকে ঠিকমত খাওয়াতে পারি না। কারাগারে গেলে আমার বাচ্চাটা মরে যাবে। আমার হাতে সমস্যা, বাচ্চা পালতে পারি না। ওকে আমি আমার সাথে নেব না।’

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘রাজনীতির কারণে আমার এ অবস্থা, রাজনৈতিক কারণে বাচ্চাসহ কারাগারে যেতে হচ্ছে।’ পরে শিশু সন্তানসহ শিল্পী বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার উদ্যোগ নিতে থাকেন পুলিশ সদস্যরা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল। সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী তাদের আক্রমণ করেন। ২৩ জুলাই সন্ধ্যায় ১২০/১৩০ জন ওই শিক্ষার্থীর তেজগাঁওয়ের বাসায় হামলা চালান। পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন করে ও তিন লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুটপাট ও চুরি করে নিয়ে যান আসামিরা। গত বছরের ২৫ জানুয়ারি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জনের বিরুদ্ধে রাতুলের মা শাহনুর খানম তেজগাঁও থানায় এ মামলাটি করেন।

Tags: জামিনযুব মহিলা লীগ নেত্রীহত্যাচেষ্টার মামলা
Previous Post

জেদ্দায় শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিলেন ৭৭ পরীক্ষার্থী

Next Post

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা

Next Post
সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা | Suborna Thakur | Channel i News

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT