চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহবধূ হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
4:31 অপরাহ্ন 30, মে 2024
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
ঢাকার একটি আবাসিক ভবনের সামনে মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঁধ কেটে বসতঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরিসহ শিউলি আক্তার নামের এক গুহবধূকে ছুরিকাঘাত করে খুন করার অপরাধে মো. আরাফাত হোসেন দিদার (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোসা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আরাফাত কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের আবুল হাসেমের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ জুন দিবাগত রাত ২টায় আসামি মো. আরাফাত হোসেন দিদার কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামে ভিকটিমের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে। পরে চুরি করার সময় শিউলি আক্তার দেখে ফেলায় তাকে ধারালো ছুরিকাঘাত করে জখম করে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ১০ হাজার টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় ও শিউলির স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরের দিন সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পরদিন নিহতের বড় ভাই মো. জামাল হোসেন বাদি হয়ে একই গ্রামের আবুল হাসেমের ছেলে মো. আরাফাত হোসেন দিদারকে একমাত্র আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। রাষ্ট্র পক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি আরাফাতের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে খুনের অপরাধে দোষী সাবস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেয়।

এছাড়াও আরেকটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলী এপিপি অ্যাডভোকেট মো. জাকির হোসেন।

Tags: কারাদণ্ডকুমিল্লাগৃহবধূ হত্যা
Previous Post

বাংলার ‘কাজলরেখা’ এবার যুক্তরাষ্ট্র-কানাডার বড়পর্দায়

Next Post

‘বেতনভোগীদের শত কোটি টাকার মালিক হওয়া দেশবাসীকে হতবাক করে’

Next Post
বাংলাদেশের সংসদ ভবন ও সংসদ সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'বেতনভোগীদের শত কোটি টাকার মালিক হওয়া দেশবাসীকে হতবাক করে'

বাংলাদেশের কুস্তি প্রতিযোগিতা, খেলোয়াড়রা মারামারি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি শতভাগ নিশ্চিত বাংলাদেশ চতুর্থ শিরোপা জিততে চলেছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT