চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবি দিয়ে সাংবাদিককে তুলে নেওয়ায় ওয়াইজেসি’র নিন্দা ও প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 অপরাহ্ন 19, নভেম্বর 2025
in অন্যান্য, বাংলাদেশ
A A
ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির লোগো, সাংবাদিকতা ও যুব সমাজের প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি। ছবি: সংগৃহীত

দৈনিক ভোরের কাগজের হেড অব অনলাইন এবং অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলকে গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) দিয়ে তুলে নিয়ে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি)।

বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক সজিব খান এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ ধরনের কর্মকাণ্ড মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের যেই প্রতিশ্রুতি, তার সঙ্গে সাংঘর্ষিক। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবে।

ওয়াইজেসি’র বিবৃতিতে বলা হয়, ‘সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মোবাইল ফোন নিয়ে সরকারের একটি সিদ্ধান্তের বিরোধিতা করে সংবাদ সম্মেলন আয়োজন থামিয়ে দিতে এমন হীন কাণ্ড ঘটানো হয়েছে। আমরা মনে করি, সংবাদ সম্মেলন করে যে কারও মতপ্রকাশ ও বক্তব্য জানানোর অধিকার রয়েছে। এতে বাধা দেওয়া বা ডিবি পুলিশ দিয়ে তুলে নেওয়া মতপ্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপের শামিল।’

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি জানায়, পতিত শেখ হাসিনার সরকারের সময়েও আমরা একই ধরনের কর্মকাণ্ড হতে দেখেছি। যার ফলশ্রুতিতে ১৪শ’র বেশি মানুষ জীবন দিয়ে নতুন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। সেই সরকারের গোয়েন্দা পুলিশ বা কারোই একই ধরনের কর্মকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ বলেন, কোন সাংবাদিক বা যে কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সংস্থাগুলোকে পরোয়ানা কিংবা যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হবে। এর বদলে গভীর রাতে তুলে নেওয়ার মতো সংস্কৃতি গর্হিত অপরাধ। এই সংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।

একইসাথে উক্ত ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি)।

Tags: ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটিডিবিমিজানুর রহমান সোহেল
Previous Post

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

Next Post

ভারতের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’র জন্য সতর্ক পাকিস্তান

Next Post
পাকিস্তানের সামরিক নেতা সতর্কবার্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’র জন্য সতর্ক পাকিস্তান

Woman harvesting pumpkin in a lush garden in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের আলবানিতে গৃহবধূ ও শাশুড়ি মিলে গড়ে তুলেছেন আঙিনা কৃষি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT