চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর গ্যাংয়ের হামলার শিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
9:05 পূর্বাহ্ন 29, মার্চ 2023
in কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সানগ্লাস পরা, বাইরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারাবীর নামাজ আদায় করতে গিয়ে মসজিদের সামনে কিশোর গ্যাংয়ের আক্রমনের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক।

সোমবার (২৭ মার্চ) রাত পৌনে ৯ টায় ক্যাম্পাস থেকে দূরে কুমিল্লা রাণীর বাজার মসজিদের বাহিরে এই আক্রমণের শিকার হয়েছেন বলে জানান ঐ শিক্ষার্থী।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী মোজাম্মেল হক জানান, শহরে টিউশন করে ফেরার পথে রাণীর বাজার মসজিদে তারাবীর সালাত আদায় করার জন্য যাই। কিছুক্ষণ পরই অপরিচিত কয়েকজন ছেলে এসে বলে মসজিদের বাহিরে আমার জন্য কিছু লোক অপেক্ষা করছে, এই বলে আমাকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপরই শুরু হয় এলোপাথাড়ি প্রহার।

তিনি আরও বলেন, বেধড়ক মারের সময় আমি আমার অপরাধ কী, জিজ্ঞেস করলেও তারা তোয়াক্কা না করে আমাকে উল্টো ‘কলিজা বের করে ফেলবো’ বলে মারতে থাকে। এক পর্যায়ে বেসিকের পরিত্যক্ত ভবনের সামনে নিয়ে আমাকে বলা হয় ‘কীভাবে মরতে চাস বল’। সেই সময় সেখানে কিছু পুলিশ চলে আসলে তারা পালিয়ে যায়। এরপর পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ফোন করি তবে কোন উত্তর পাইনি। পরবর্তীতে পুলিশ আমার পুরো ঘটনা শুনে অভিযান করে দুই ঘন্টা পর অপরাধীদের আটক করলে, ধর্মপুর পশ্চিম চৌমুহনীর স্থানীয় লোকজন ঐ সকল ছেলেদের নিয়ে বিচার বসান। তখন তারা জানায়, আমাকে নয় তারা অন্য একজনকে মারতে এসে সন্দেহজনকভাবে আমাকে আক্রমণ করেছে। তখন তাদের পরিবার আমার কাছে ক্ষমা চায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (দায়িত্বরত) কাজী এম আনিছুল ইসলাম বলেন,আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটির বিষয়ে জানতে পেরেছি। আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আমাদের সাথে এ বিষয়ে এখনো কেউ যোগাযোগ করেনি, লিখিত কোন অভিযোগ ও পাইনি আমরা। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আমরা পদক্ষেপ নিবো। তবে যেহেতু ঘটনাটি ক্যাম্পাসের বহিরে ঘটেছে সেহেতু প্রাথমিকভাবে বিষয়টি সেখানকার আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যায়। সেক্ষেত্রেও আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সর্বাত্মক সহযোগীতা করবো।

Tags: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
Previous Post

সৌদিতে নিহতদের মধ্যে ৮ বাংলাদেশি ওমরাহ যাত্রীর পরিচয় শনাক্ত

Next Post

মেসির হ্যাটট্রিক, কুরাসাও’র জালে ৭ গোল আর্জেন্টিনার

Next Post
আর্জেন্টিনার ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির হ্যাটট্রিক, কুরাসাও'র জালে ৭ গোল আর্জেন্টিনার

মাহির ছেলে হাসপাতালের বিছানায়, মা পাশে শুয়ে, বাবা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন মাহি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT