চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:10 অপরাহ্ন 15, জুলাই 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
Young man standing outdoors in cloudy weather, wearing camouflage shirt. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের খারাংখালী স্টেশনে ক্যাবল অপারেটিং লাইন ( ডিস লাইন ) মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ১৫ জুলাই দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. শামীম হোসেন।

নিহত হাবিব উল্লাহ ওরফে জাহাঙ্গীর (১৮) টেকনাফের হোয়াইক্যংয়ের ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাদশা মিয়ার ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, সোমবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারামখালী স্টেশন সংলগ্ল নাছরপাড়ায় আব্দুল মুবিনের বাড়ীর পাশে ডিস ও ওয়াইফাই সংযোগ লাইনের কাজ করতে যায় জাহাঙ্গীর। এক পর্যায়ে ডিস ও ওয়াইফাই লাইনের সংযোগ দিতে বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন গাছে ওঠেন তিনি। এতে গাছটির মধ্য দিয়ে টানা বিদ্যুতের সংযোগ তারের সাথে অসতর্কতাবশত স্পর্শ হলে বিকট শব্দ হয়। এরপর তিনি অজ্ঞান হয়ে গাছে আটকে ছিলেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী সাইমুন মই দিয়ে তাকে নিচে নামিয়ে আনে।

পুলিশের উপ-পরিদর্শক জানান, পরে স্থানীয়দের সহায়তায় পার্শ্ববতী গয়ালমারা এলাকাস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। মৃতের লাশ নিজের বাড়ীতে রয়েছে বলে জানান শামীম হোসেন।

Tags: বিদ্যুৎস্পৃষ্টযুবকের মৃত্যু
Previous Post

কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি

Next Post

সিসিইউতে ভর্তি খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া সিসিইউতে ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিসিইউতে ভর্তি খালেদা জিয়া

জনসমাগমের ছবি যেখানে অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ ও কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অন্তত ৩০০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT