চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা গুলিতে নিহত, আহত ১০

সুমন রায় by সুমন রায়
12:11 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, জনপদ, নরসিংদী
A A
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ও নিহতের খবরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার, বালু উত্তোলন ও দখলদারিত্ব নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আলোকবালীর মুরাদনগর গ্রামে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

নিহত সাদেক মিয়া (৪২) মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি আব্দুল কাইয়ুম মিয়ার ঘনিষ্ঠ কর্মী ছিলেন। গত ১২ দিনের ব্যবধানে এ নিয়ে উভয় গ্রুপের সংঘর্ষে মহিলাসহ তিনজন নিহত হলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও বালু উত্তোলনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শাহ আলম চৌধুরী ও আব্দুল কাইয়ুম সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে গত ১৭ সেপ্টেম্বর ভোরে সংঘর্ষে বিএনপি কর্মী ইদন মিয়া (৫৫) নিহত হন। পরদিন ফেরদৌসী বেগম (৪২) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় কাইয়ুম মিয়া তার নিয়ন্ত্রণাধীন মুরাদনগর, বকশালীপুর, বাখরনগর ও বীরগাঁও গ্রামের প্রভাব হারান। এই প্রেক্ষাপটে সোমবার ভোরে পুনরায় চার গ্রামের দখল পুনরুদ্ধারের চেষ্টা করলে প্রতিপক্ষ বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া নিহত হন।

স্থানীয়দের অভিযোগ, উভয় গ্রুপের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়িত রয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের যৌথ অংশগ্রহণের কারণে দীর্ঘদিন ধরেই এ এলাকায় দ্বন্দ্ব চলে আসছে।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ফরিদা গুলশানারা কবির বলেন, হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় নিহত একজনকে নিয়ে আসা হয়েছে। আহত অবস্থায় আরও কয়েকজন নিয়ে আসা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। কোন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

Tags: গুলিবিদ্ধবিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
Previous Post

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় নিহত ৩, আহত কমপক্ষে ৩০

Next Post

শেখ সোলায়মানের ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’!

Next Post
শিল্পী রেললাইনের পাশে বাঁশি বাজাচ্ছেন, প্রকৃতি পরিবেশে শান্তিপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ সোলায়মানের ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’!

কাজী মামুনুর রশিদ গ্রেপ্তার, জাতীয় পার্টির মহাসচিব. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব কাজী মামুনুর রশিদ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT