চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড কিশোরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in আন্তর্জাতিক
A A
উঁচু শৃঙ্গ জয় করে কিশোরের সাহসিকতা ও পরিশ্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর ১৪টি সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় উঠে সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে বিশ্ব রেকর্ড করেছেন নেপালের এক কিশোর। তিনি যে ১৪ টি শৃঙ্গ জয় করেছেন তার সবগুলোর উচ্চতাই ৮০০০ মিটারের বেশি এবং বিশ্বের সবচেয়ে উঁচু এই ১৪টি পর্বতশৃঙ্গ হিমালয় ও কারাকোরাম পর্বতমালায় অবস্থিত।

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) জানিয়েছে, ১৮ বছর বয়সী নিমা রিনজি শেরপা বুধবার (৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৬ টা ৫ মিনিটে তিব্বতের শিশাপাংমা পর্বতের চূড়ায় পৌঁছান। বিশ্বের খুব কম সংখ্যক মানুষই এমন কৃতিত্ব দেখাতে পেরেছেন।

নিমা রিনজি মাত্র ১৬ বছর বয়সে পর্বত আরোহণ শুরু করেন এবং ৭৪০ দিনে এই কৃতিত্ব দেখান। তিনি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর দশম শ্রেণিতে পরীক্ষা শেষ হবার পরপরই বিশ্বের অষ্টম উচ্চ পর্বতশৃঙ্গ নেপালের মানাস্লুর চূড়ায় পৌঁছেছিলেন। তিনি মাত্র ১০ ঘণ্টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।

উঁচু পর্বত চূড়ায় অভিযাত্রী, পাহাড়ে চড়ার প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর নিমা রিনজি শেরপার পর্বতারোহণ শুরু হয় অন্নপূর্ণা অভিযান দিয়ে। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই গত ১২ এপ্রিল তিনি অন্নপূর্ণা শৃঙ্গে পৌঁছান। এরপর ৪ মে জয় করেন মাকালু, ৮ জুন পা রাখেন কাঞ্চনজঙ্ঘার শীর্ষে। এরপর কয়েক মাসের অপেক্ষা। গত মাসে চীনের পক্ষ থেকে তিব্বত অংশে অবস্থিত শিশাপাংমা শৃঙ্গে আরোহণের অনুমতি পান নিমা। এরপরই শুরু হয় চূড়ান্ত অভিযান। আজ সেই অভিযানের সফল সমাপ্তি হলো।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এত দিন সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই কৃতিত্ব ছিল নেপালের মিংমা ডেভিড শেরপার দখলে। ২০১৯ সালের ২৯ অক্টোবর মিংমা যখন এই রেকর্ড গড়েন, তখন তার বয়স ছিল ৩০ বছর ১৬৬ দিন। আর অভিযান সম্পন্ন করতে তার সময় লেগেছিল ৯ বছর ১৫৯ দিন। সময়ের হিসেবেও এগিয়ে নিমা রিনজি। তার অভিযান শেষ করতে সময় লাগল ২ বছর ১০ দিন।

নেপালের পর্যটন বিভাগের অধীনস্থ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যান্ড মাউন্টেনিয়ারিং শাখার পরিচালক রাকেশ গুরুং নিশ্চিত করেছেন যে নিমা রিনজি এই রেকর্ড গড়েছেন। তিনি আরও জানান, নিমা যে রেকর্ড করেছেন তা ভাঙ্গা কঠিন।

Tags: যুবকরেকর্ড
Previous Post

সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে: ধর্ম উপদেষ্টা

Next Post

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েলকে পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েলকে পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান

সিটিটিসি প্রধানের সাথে ইউকে’র ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রতিনিধি দলের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটিটিসি প্রধানের সাথে ইউকে’র ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT