চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা মোবাইল কিনে না দেওয়ায় ছেলের আত্মহত্যা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
8:00 অপরাহ্ন 11, আগস্ট 2023
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
অসুস্থ ব্যক্তির জন্য জরুরি চিকিৎসা কেন্দ্রের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা মোবাইল কিনে না দেওয়ায় দিনাজপুরের ফুলবাড়ীতে মাইনুল হাসান (১৮) নামের এক তরুণ বিষপানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার ১১ আগস্ট বিকেল ৪টার দিকে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। মাইনুল হাসান ওই গ্রামের আফজাল হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর মাইনুল হাসান বাড়ীতে এসে তার বাবার কাছে একটি মোবাইল কেনার বায়না ধরে, তার বাবা দিতে না চাইলে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। একপর্যায়ে মাইনুল বাড়ীর গরু বিক্রি করে মোবাইল কিনতে চায়। সেই সময় তার বাবা আফজাল হোসেন বলেন, এই মাসে নয় আগামী মাসে মোবাইল নিয়ে দিবেন।

পরে মাইনুল বাড়ী থেকে বের হয়ে যান। তার বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন জানতে পারেন বাড়ীর পাশে পাট ক্ষেতে মাইনুল বিষ পান করে ছটপট করছেন। এসময় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকিল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tags: যুবকের আত্মহত্যা
Previous Post

ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

Next Post

বাংলাদেশ বিশ্বের খেলার মধ্যে পড়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিশ্বের খেলার মধ্যে পড়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, হাসিমুখে একে অপরের সাথে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের নেতৃত্বে ভালো করার আশায় লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT