চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় দম্পতিকে ‘কোপ দেওয়া’ যুবক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2025
in অপরাধ
A A
উত্তরা দম্পতিকে কোপ দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেপরোয়া’ বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করা আলফাজ নামে এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে গ্রেপ্তারের কথা জানান উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

এই ঘটনায় সোমবার রাতেই রবি রায় (২২) ও মো. মোবারক হোসেন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সবশেষ ২৩ বছর বয়সী আফলাজসহ তিনজনকে গ্রেপ্তার করার পর ওসি হাফিজুর বলেছেন, এ ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ওই দম্পতিকে যে দুইজন সরাসরি কোপ দিয়েছে তাদের মধ্যে আলফাজ একজন, আরেকজন পলাতক রয়েছে। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছে।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ‘বেপরোয়া’ চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতিও এর প্রতিবাদ জানান।

এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় ও একপর্যায়ে কিল-ঘুসি মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়।

ওসি হাফিজুর বলেন, “আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তারা শঙ্কামুক্ত। এ ঘটনায় ভিকটিম নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দম্পতি রাত ৯টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ১০ নম্বর বাসার সামনে পৌঁছালে দেখতে পান, তিন ব্যক্তি দুটি মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে দ্রুত গতিতে এলোমেলোভাবে চালিয়ে যাচ্ছেন। এ সময় একটি মোটরসাইকেল সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দিলে ওই রিকশার যাত্রীর সঙ্গে মোটরসাইকেল চালক গ্রেপ্তার মোবারক হোসেনের বাকবিতন্ডা শুরু হয়।

এ সময় রিকশার পিছনে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতি তাদের ‘ঝামেলা করতে নিষেধ’ করলে একপর্যায়ে ‘সন্ত্রাসীরা’ তাদের মারপিট করতে থাকে এবং ঘটনাস্থলে উপস্থিত সজিব মোবাইলে ফোন করে তার সহযোগিদের ঘটনাস্থলে আসতে বলে।

এর প্রায় ১০ মিনিট পর ৪/৫ জন ‘সন্ত্রাসী’ দেশীয় অস্ত্র রামদাসহ ঘটনাস্থলে এসে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় নাসরিন আক্তার ইপ্তি তার স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করলে ‘সন্ত্রাসীরা’ তাকেও রামদা দিয়ে আঘাত করে।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রবি ও মোবারককে গ্রেপ্তার করলেও বাকিরা পালিয়ে যায়। এরপর পুলিশ আহত দম্পতিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও রাতেই ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনা শুরু হয়। মাত্র ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সড়কে একটি বাড়ির দেয়াল ঘেঁষে ফুটপাতে পাশাপাশি থাকা এক নারী ও এক পুরুষকে আঘাত করছেন দুই যুবক। একপর্যায়ে হামলাকারী দুই যুবককে রামদা হাতে নিয়ে ফুটপাত ধরে সামনের দিকে চলে যেতে দেখা যায়।

Tags: উত্তরাগ্রেপ্তার
Previous Post

পানির নিচে ছবি ও ভিডিও ধারণে সক্ষম এই স্মার্টফোন

Next Post

রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের রায় যে কোনোদিন

Next Post
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের রায় যে কোনোদিন

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মিশন উপ-প্রধান নাজমুল হাসান. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মিশন উপ-প্রধান নাজমুল হাসানের যোগদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT