চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছোট ভাইকে হত্যা, গ্রেপ্তার ১

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:28 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নিহত ছোট ভাইয়ের হত্যাকারীর গ্রেপ্তার, দুই পুলিশ সদস্যের সঙ্গে আটক ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সদরে বড় বোন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পাঁচ বছর বয়সী ছোট ভাইকে অপহরণ করে হত্যার অভিযোগে মো. তারেক আজিজ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

গ্রেপ্তার মো. তারেক আজিজ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মধ্যম জুমছড়ি এলাকার মোহাম্মদ আজিজের ছেলে। নিহত মোহাম্মদ আবিদ (৫) একই এলাকার মোহাম্মদ ইসহাকের ছেলে।

মামলা সূত্রে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মোহাম্মদ আবিদের এক বড় বোনকে তারেক আজিজ দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বোনকে প্রেমে রাজি করাতে ছোট ভাই আবিদকে প্রায়ই চকলেট-আচারসহ অন্যান্য খাবারের লোভ দেখিয়ে সখ্য গড়ে তোলার চেষ্টা চালায় তারেক আজিজ। ব্যর্থ হয়ে আবিদকে হত্যার পরিকল্পনা করেন তারেক।

পুলিশ সুপার বলেন, গত ১ ফেব্রুয়ারি বিকেলে বাড়ীর পাশে অন্য শিশুদের সাথে খেলছিল মোহাম্মদ আবিদ। একপর্যায়ে আবিদকে চকলেটের লোভ দেখিয়ে তারেক ইজিবাইকযোগে পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকায় বাঁকখালী নদীর পাড়ে নিয়ে যায়। ওইদিন সন্ধ্যা পর্যন্ত সেখানে আবিদের সাথে তারেক খেলাধুলা করে। যাতে আবিদকে হত্যার ঘটনায় কেউ তাকে সন্দেহ না করে। পরে নদীর পাড়ে গাছের সাথে বেঁধে তারেক বাড়ি চলে যায়।

তিনি বলেন, সন্ধ্যার পরও আবিদ বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে আবিদকে খোঁজাখুঁজি করতে থাকেন। সন্দেহ এড়াতে বাড়ি ফিরে তারেকও খোঁজাখুঁজি করেন। না পেয়ে স্বজনরা বাড়ি ফিরে গেলে তারেক আবারও বাঁকখালী নদীর পাড়ে যায়। এরপর আবিদের হাতের বাঁধন খুলে জুমছড়ি এলাকার স্থানীয় একটি পুকুরে ডুবিয়ে হত্যা করে। তার লাশ পানিতে ফেলে রেখে বাড়ি ফিরে যান।

আনোয়ার হোসেন শামীম বলেন, নিখোঁজ হওয়ার দিন রাতে অজ্ঞাত একটি মোবাইলফোন থেকে কল আসে আবিদের মায়ের ফোনে। এসময় তার ছেলে অপহরণ করা হয়েছে জানিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর মুক্তিপণের টাকা না দিলে ছেলেকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।

পরদিন (২ ফেব্রুয়ারি) সকালে পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মোহাম্মদ আবিদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ঘটনায় নিহত শিশুর বাবা অজ্ঞাতনামা আসামি করে বুধবার বিকেলে কক্সবাজার সদর থানায় মামলা করেন। পরে র‌্যাব ঘটনাটি অবহিত হওয়ার পর হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে মধ্যরাতে ঘটনায় জড়িত প্রধান হোতা পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকায় অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান। এতে র‌্যাবের সদস্যরা সন্দেহজনক বাড়িটি ঘেরাও করলে সন্দেহজনক এক যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামী হত্যার ঘটনায় জড়িত থাকার ব্যাপারে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে বলে জানান আনোয়ার হোসেন শামীম। তিনি জানান, বিকেলে গ্রেপ্তার আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: কক্সবাজারছোট ভাইকে হত্যা
Previous Post

নারী আসনে আওয়ামী লীগের প্রায় ৮ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

Next Post

চিরনিদ্রায় সমাহিত অভিনেতা আহমেদ রুবেল

Next Post
চিরনিদ্রায় সমাহিত অভিনেতা আহমেদ রুবেল এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় সমাহিত অভিনেতা আহমেদ রুবেল

মেসি পিঙ্ক জার্সি পরে ফুটবল মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির অবস্থা জানালেন মার্টিনো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT