ইরানে হিজাব না পরায় আরমিতা গেরাবান্দ নামে এক তরুণী পুলিশের আক্রমনে গুরুতর আহত হয় বলে অভিযোগ উঠেছিল। সেই তরুণী এখন ‘ব্রেন ডেড’।
ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্কে প্রতিবেদনের জানানো হয়েছে, হাসপাতালের রিপোর্টে আরমিতা গেরাবান্দকে ব্রেন ডেড দেখানো হয়েছে।
তবে পুলিশ এই আক্রমণের কথা সরাসরি অস্বীকার করে জানিয়েছে, ১৬ বছর বয়সী সেই তরুণী হিজাব না পরায় মেট্রোরেল স্টেশনে এক সংঘাতের শুরু হয়। পুলিশ তাকে তেহেরান মেট্রোতে ইসলামিক ড্রেস কোড পরার ক্ষেত্রে চাপাচাপি করেছিলেন বলে দাবি করা হচ্ছে। তখনই তিনি আহত হন।
গত বছরের সেপ্টেম্বর মাসে কুর্দিশ-ইরানিয়ান ২২ বছর বয়সি তরুণী ইরানের পোশাক কোড না মানায় আটক থাকার সময় তাঁর মৃত্য়ু হয়। এরপর ইরান জুড়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
দুই সাংবাদিক মাহসার মৃত্য়ু নিয়ে খবর করেছিলেন। সেই দুই সাংবাদিককে কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়। একজনকে ১৩ বছর ও অপরজনকে ১২ বছর কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।









