চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কফি হাউসে তরুণীকে মারধর, ভিডিও প্রকাশের পর আটক ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 14, এপ্রিল 2025
in - সেমি লিড, অপরাধ
A A
কফি হাউসে তরুণীকে মারধর, ভিডিও প্রকাশ, আটক ২. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর খিলগাঁওয়ের আপন কফি হাউসে এক তরুণীকে মারপিটের ঘটনায় হোটেল ম্যানেজার ও কর্মীকে আটক রামপুরা থানা পুলিশ।

সোমবার দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পুলিশ হেফাজতে নেওয়া দুজন হলেন কফি হাউসের ম্যানেজার আল আমিন ও কর্মী শুভ সূত্রধর।

পুলিশ বলেছে, তরুণীকে মারধরের ঘটনাটি গত ১১ এপ্রিলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ পেলে তা পুলিশের নজরে আসে। পরে হোটেল ম্যানেজার ও কর্মীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

খিলগাঁওয়ের ওই ঘটনার এক মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউসের সামনে এক তরুণী দাঁড়িয়ে ছিলেন। সেখানে ওই হোটেলের চারজন কর্মী ও দুই জন নিরাপত্তাকর্মীকে দেখা যায়। কয়েকজন গ্রাহক কফি হাউসে প্রবেশ করলেও ওই তরুণীকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না হোটেল স্টাফরা। এক পর্যায়ে নিরাপত্তাকর্মীর কাছে থেকে লাঠি নিয়ে হোটেলের এক স্টাফ তরুণীকে লাঠিপেটা করে। পরে রাস্তার পাশে তরুণীকে চিৎকার-চেঁচামেচি করতে দেখা যায়। রাস্তার পাশে থাকা এক বাইকার তরুণ এগিয়ে এসে তরুণীকে নিয়ে কফি হাউসে প্রবেশ করেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে আপন কফি হাউসের মালিক জিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ওই তরুণী মানসিক ভারসাম্যহীন, সে অধিকাংশ সময় গ্রাহকের খাবার নিয়ে যায়, খাবার না দিলে অস্বাভাবিক আচরণ করেন। এজন্য ওইদিন তাকে মারধর করা হয়।’

থানা পুলিশকে না জানিয়ে কেন তরুণীকে পেটালেন এমন প্রশ্নের জবাবে কোনো সদুত্তর দিতে পারেন নি প্রতিষ্ঠানটির মালিক জিয়া।

তিনি বললেন, ‘প্রতিষ্ঠানে আমার থাকা হয় না, আমি অসুস্থ, আমি থাকলে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটতো না।’

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, আপন কফি হাউসের সামনে তরুণীকে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের নজরে আসার পর আমরা কফি হাউসের ম্যানেজার ও এক কর্মীকে হেফাজতে নিয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে। তবে আমাদের ভিডিও ফুটেজে তরুণীর অবস্থান ও পোশাকে ভারসাম্যহীন বলে মনে হয়নি। আমরা যাচাই বাছাই করছি।

আতাউর রহমান আরও বলেন, ‘আমরা এখনো তরুণীকে খুঁজে পাই নাই। তাকে খুঁজে পেলে বা তার পরিবারের সাথে যোগাযোগ করা গেলে প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। এখন পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি বা মামলা হয়নি। মারধরের শিকার তরুণীকে খোঁজা হচ্ছে। পুলিশ চেষ্টা চালাচ্ছে, খুব দ্রুতই তার সন্ধান মিলবে।’

Tags: আটক ২খিলগাঁওরামপুরা থানা পুলিশ
Previous Post

বার্সেলোনার বিপক্ষে ‘বিশ্বাস’ হারাতে চায় না ডর্টমুন্ড

Next Post

বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আগুন দিল জনতা

Next Post
বাসে অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আগুন দিল জনতা

প্রধান বক্তা ও ধর্মীয় নেতারা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT