চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফ সীমান্তে ‘বাংলাদেশের ভেতরে’ মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:37 অপরাহ্ন 12, জানুয়ারি 2026
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে ‘বাংলাদেশের ভেতরে’ মাইন বিস্ফোরণে আবু হানিফ নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। আহত আবু হানিফ (২২) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার ফজল করিমের ছেলে। সে পেশায় মৎস্যজীবী।

সোমবার (১২ জানুযারি) সকাল দশটায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্তের নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতের বাবা ফজল করিম বলেন, সকালে সীমান্তের নাফ নদীতে বাংলাদেশ অংশে জেগে উঠা ছোট দ্বীপ শাহজাহানের দ্বীপে তার ছেলে আবু হানিফ জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে নদীতে নামলে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আবু হানিফ গুরুতর আহত হন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য পা-টিও সামান্য আঘাতপ্রাপ্ত হয়। আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে ধারণা তার।

তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ- পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র বলেন, খবরটি স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।

এদিকে আহত আবু হানিফ সীমান্তে মাইন বিস্ফোরণে হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন। পরে স্থানীয়রা বিক্ষোভ করে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশের তৎপরতায় আধা ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

ঘটনার ব্যাপারে সীমান্তে দায়িত্বরত বিজিবির সংশ্লিষ্টদের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে সাড়া না দেয়ায় কথা বলা সম্ভব হয়নি।

Tags: বিজিবি
Previous Post

বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, উদাহরণ দেবে আম্পায়ার সৈকতের

Next Post

শীতার্তদের পাশে দাঁড়াতে অ্যাডভোকেট এলিনা খানের আহ্বান

Next Post
ছবি: বিএইচআরএফের ট্রাস্টি বোর্ড সভা

শীতার্তদের পাশে দাঁড়াতে অ্যাডভোকেট এলিনা খানের আহ্বান

নাসুম-শহিদুলের তোপে রংপুরকে ১১৪ রানে আটকাল সিলেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT