চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

এস কে রাসেল by এস কে রাসেল
8:56 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে জনতা, করিমগঞ্জে সালিশি দরবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করিমগঞ্জ থানা, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে থানার সামনে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মজনু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে করিমগঞ্জ থানার সামনে একটি চায়ের স্টলে এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল ক্ষিদিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে মুদি দোকান পরিচালনা করতেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের বাবা তোতা মিয়া ও ইসলাম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে। সম্প্রতি ইসলাম উদ্দিনের লোকজন প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করলে থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ থানার এএসআই আলিম উভয় পক্ষকে থানায় ডেকে এনে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশের আয়োজন করেন।

সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মজনু মিয়া। প্রথমে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tags: কি‌শোরগঞ্জছুরিকাঘাতযুবক নিহত
Previous Post

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ, আহত ৮

Next Post

বাড়তে পারে গরমের তীব্রতা, সকালেই তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি

Next Post
উচ্চ তাপমাত্রার সূচক সহ সূর্য্য ও আকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়তে পারে গরমের তীব্রতা, সকালেই তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি

শোকাহত শিশুরা আহত ও উদ্বিগ্ন, ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা কাতার ও মিশরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT