চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা ছিল লাশ, ৩৫ দিন পর উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 10, মে 2026
in অপরাধ, জনপদ, যশোর
A A
মাটির নিচে পুঁতে রাখা লাশ উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রান্নাঘরের মেঝে খুঁড়ে যুবকের লাশ উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় ইকরামুল (২৪) নামে এক যুবককে হত্যার ৩৫ দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর লাশ রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার (৯ মে) বিকেলে উপজেলার বসতপুর গ্রামে প্রধান আসামি ফরহাদের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝে ভেঙে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- প্রধান আসামি ফরহাদ, তার স্ত্রী মুন্নি আক্তার, কাকলি আক্তার ও শ্বশুর ফজলুর মোড়ল।

এলাকাবাসী জানান, ফরহাদের স্ত্রী মুন্নি আক্তারের সঙ্গে নিহত ইকরামুলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে মুন্নি ও তার স্বামী ফরহাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

স্থানীয়রা আরও জানান, হত্যার পর অভিযুক্তরা নিজেদের বাড়ির রান্নাঘরের মেঝের নিচে গোপনে লাশ পুঁতে রাখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা অভিযুক্ত বাড়ির আশপাশ ঘিরে রাখে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে মাটি খনন করে সেখান থেকে ইকরামুলের লাশ উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বসতপুর গ্রামের ফরহাদের স্ত্রী মুন্নির সঙ্গে প্রতিবেশী ইকরামুলের পরকীয়া সম্পর্ক ছিল। ওই সম্পর্ককে পুঁজি করে ইকরামুলের কাছ থেকে ১০ লাখ ৭০ হাজার টাকা নেওয়া হয়। পরে আরও টাকার জন্য চাপ দিতে থাকেন ফরহাদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইকরামুলকে বাড়িতে ডেকে নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী ইকরামুলকে রান্নাঘরে বসিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। হত্যার পর রান্নাঘরের মাটি খুঁড়ে লাশ পুঁতে তার ওপর কংক্রিট ঢেলে মেঝে তৈরি করা হয়।

তবে নিহত যুবকের বাবার দায়ের করা মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মুন্নি প্রেমের ফাঁদে ফেলে ইকরামুলকে বিয়ে করে। বিয়ের পর তার কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে। এরপর আরও টাকা দেওয়া এবং জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। এতে অস্বীকৃতি জানিয়ে টাকা ফেরত চাইলে ইকরামুলকে ডেকে নিয়ে অপহরণ করে হত্যা করা হয়। দীর্ঘ এক মাস পুলিশের দ্বারে দ্বারে ঘুরলেও মামলা নেওয়া হয়নি। পরবর্তীতে আদালতের নির্দেশে এফআইআর দায়েরের একদিন পর লাশ উদ্ধার করা হয়েছে।

এ হত্যাকাণ্ড ও লাশ গুমে ফরহাদের স্ত্রী মুন্নি আক্তার, কাকলি আক্তার ও শ্বশুর ফজলুর মোড়ল সহযোগিতা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tags: শার্শাশ্বাসরোধ করে হত্যা
Previous Post

প্রত্যেক শিল্পীর ব্যক্তিত্ব বজায় রাখা খুবই জরুরি: বাপ্পারাজ

Next Post

দাপুটে বোলিংয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মিরপুর টেস্টের তৃতীয় দিন উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দাপুটে বোলিংয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের

রাজশাহীর কোন আম কবে আসবে বাজারে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT