চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজ গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
5:54 অপরাহ্ন 05, অক্টোবর 2025
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
শ্বাসরোধের জন্য যুবকের গলায় ছুরি চালানোর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজ গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা, প্রতীকী ছবি সংগৃহীত

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে অবশেষে এক যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

তবে এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তদন্ত সাপেক্ষে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। ওই যুবক নিজে আত্মহত্যা করেছে, না তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

রোববার ৫ অক্টোবর সকাল ১১টায় দিনাজপুরের কাহরোল উপজেলার ১নং ডাবর ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের হাসুয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের (হেপা) ছেলে সুব্রত রায় (৩০) ১নং ডাবর ইউনিয়নের শংকরপুর গ্রামে শ্বশুরবাড়ি গিয়ে পারিবারিক কলহের জেরে প্রথমে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কোপায়। তার শাশুড়ি মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে সে পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে গিয়ে নিজেই গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার করে বলে এলাকাবাসীর বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী গলাকাটা রক্তাক্ত অবস্থায় সুব্রত রায়কে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে ট্রিপল নাইনে (৯৯৯) ফোন দিলে কাহারোল থানা পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে তাকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুব্রত রায় সাত বছর আগে শংকরপুর গ্রামের সনুরাম রায়ের মেয়ে বিউটি রানীকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর তাদের সংসারে পারিবারিক অশান্তির সৃষ্টি হলে বিচ্ছেদে পরিণত হয়। তারপরও সুব্রত রায় স্ত্রীর টানে শ্বশুরবাড়ি যাওয়া-আসা করত। তারই এক পর্যায়ে ঘটনার দিন স্ত্রী ও শাশুড়ির সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হলে এক পর্যায়ে বউ ও শাশুড়িকে আঘাত করলে জখম হয়ে তারা আহত হন। পরে তার শাশুড়িকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর ও স্ত্রী বিউটি রানীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানা হেফাজতে নেন কাহারোল থানা পুলিশ।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ঘটনা নিশ্চিত করে জানান, ট্রিপল নাইনে ফোন করার পর কাহারোল থানা পুলিশ সেখান থেকে আহতদের উদ্ধার করে কাহারোল হাসপাতালে নেওয়া হয়।পরে কর্তব্যরত চিকিৎসক গুরুতর জখম সুব্রতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।

Tags: ওসিকুপিয়ে জখম
Previous Post

বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Next Post

ডেঙ্গুতে একদিনেই ৯ জনের মৃত্যু

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে একদিনেই ৯ জনের মৃত্যু

বিসিবি নির্বাচনের প্রধান বক্তা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি নির্বাচন: ‘যারা বয়কট করেছেন, তাদের ব্যক্তিগত ব্যাপার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT