চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 অপরাহ্ন 06, মার্চ 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী ও যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের টানে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেমিক দ্বীন মোহাম্মদের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী বিনতে মিসকে (২৫)। তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের ক্যালকলামপরায় সিরাম্বুল গ্রামের মিসকে বিন আলীর মেয়ে। মালয়েশিয়ান তরুণী আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করেছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

প্রেমিক দ্বীন মোহাম্মদ (২৮) কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার মো. রেনু মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার ৫ মার্চ এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন মালয়েশিয়ান তরুণী। পরে ওই দিনই তিনি প্রেমিক দ্বীন মোহাম্মদের নিজ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে ছুটে আসেন।

দ্বীন মোহাম্মদ বলেন, আমি ৯ বছর আগে মালয়েশিয়া যাই। ২০১৯ সালে কুয়ালালামপুর শহরে একটি পার্সের দোকানে চাকরি করার সময় পরিচয় হয় মিসনেওয়াতী বিনতে মিসকের সাথে। পরিচয় থেকে ভালোলাগা তার পরে ভালবাসা। আমাদের প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে এসেছেন। পরে বাংলাদেশে আসার পর গত মঙ্গলবার আমার গ্রামের বাড়ি করিমগঞ্জ পৌরসভার ঘোনাপাড়ায় দু’পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিক বিবাহবন্ধনে আবদ্ধ হই। বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয় এক লাখ টাকা। কিছুদিন পর আমরা দু’জনই আবার মালয়েশিয়ায় চলে যাব।

মিসনেওয়াতী বিনতে মিসকে বলেন, দ্বীন মোহাম্মদ আমাকে ভালোবাসে, আমিও দ্বীনুকে ভালোবাসি। বাংলাদেশে এসে আমি আমার পরিবার ও দ্বীন মোহাম্মদের পরিবারের সম্মতিতে মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছি। আমি বাংলাদেশকে ভালোবাসি। এখনকার সবাই ভালো ও আন্তরিক। দ্বীন মোহাম্মদের পিতা-মাতাসহ পরিবারের অন্য ভাই ও বোনেরাও আমাকে আপন করে নিয়েছেন।

দ্বীন মোহাম্মদের বড় ভাই খাইরুল ইসলাম বলেন, দুই পরিবারের সম্মতিতেই ইসলামিক শরিয়ত মোতাবেক তাদের বিয়ে পড়ানো হয়েছে। আমার ভাইয়ের স্ত্রী ভালোমনের মানুষ। আমাদের পরিবার ও স্বজনদের সাথে সহজেই মিশে গেছেন তিনি।

করিমগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাইয়ূম বলেন, এ ঘটনাটি বর পক্ষের পরিবার আমাকে জানিয়েছে। তবে এখনও ওই তরুণীকে সরাসরি দেখা হয়নি। আমি ওই দম্পতির জন্য শুভ কামনা করি।

Tags: অনন্ত প্রেমভালোবাসামালয়েশিয়ান তরুণী
Previous Post

জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নে প্রধান বিচারপতির আহ্বান

Next Post

টিসিবি’তেও ৩০ টাকা বেড়েছে চিনির দাম, সকাল থেকে কার্যকর

Next Post
চামচে সাদা চিনি গুঁড়ো, খাদ্য উপাদান, খাদ্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিসিবি’তেও ৩০ টাকা বেড়েছে চিনির দাম, সকাল থেকে কার্যকর

৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ৭ মার্চ আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT